এই মন্দিরে রয়েছে হাজার বছরের পুরনো বজরংবলীর মূর্তি, নিমেষে পূরণ হয় মনোস্কামনা

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগে পরিত্রাতা হয়ে এসেছেন তিনি। গ্রহ নক্ষত্রের ফের তাঁর কাছে প্রভাব ফেলতে পারে না বলে মনে করা হয়। জীবনের যে কোনও সঙ্কট থেকে মানুষকে মুক্তি দেন বলে সঙ্কটমোচন হিসেবে পরিচিত হনুমানজি। দেশের বিভিন্ন প্রান্তে ভগবান হনুমানের একাধিক মন্দির রয়েছে। তারমধ্যে বহু মন্দির রয়েছে অত্যন্ত জাগ্রত।  

মধ্যপ্রদেশের ছাতারপুর থেকে ৫০ কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম সিংপুর। সেখানে রয়েছে একটি হনুমান মন্দির। সেটি বহু পুরনো না হলেও এখানে থাকা দক্ষিণমুখী হনুমান মূর্তিটি প্রায় ১ হাজার বছর পুরনো। এই ধরনের মূর্তি বিরল বলে মনে করা হয়। এই মূর্তি দর্শন করলেই দুঃখ, কষ্ট অনেকটাই কমে যায় বলে জানান ভক্তরা।

কথিত আছে, বহু বছর আগে এখানে একটি বসতি ছিল। তখন থেকেই এই মূর্তি এখানে রয়েছে। শত শত বছর আগে সেই বসতি উঠে গিয়েছে। কিন্তু আগের মতোই রয়ে গিয়েছেন বজরংবলী। জানা যায়, শিশুরূপে এখানে রয়েছেন তিনি। মন্দিরে এসে মন থেকে প্রার্থনা করলেই মনোবাঞ্ছা পূরণ হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, নিজের ইচ্ছার কথা জানাতে।

এই মন্দিরের বর্তমান পুরোহিত সুরেশ দাস বলেছেন, হনুমান মূর্তিটি খুব পুরনো। তাঁর গুরু শিবলোচন দাস ১৯৯৩ সালে এখানে এসেছিলেন, তখন এই মন্দির চত্বরটি ছিল একটি আখড়ার অংশ। সেই সময় একটি ছোট মন্দির ছিল। এরপর তাঁর গুরু ওই মন্দিরটিকে আরও বড়ো করেন। মন্দিরে যে মূর্তি রয়েছে, তা প্রায় ১ হাজার বছরের পুরনো। গোটা জেলাতে এমন মূর্তি আর নেই। এলাকার বয়স্করাও একই কথা বলেছেন। তাঁরাও বহু বছর ধরে এই শিশুরূপে হনুমানজিকে দেখে আসছেন। দেশ বিদেশ থেকে বহু ভক্ত দক্ষিণমুখী এই মূর্তি দেখতে আসেন। নিজেদের মনোবাঞ্ছার কথা জানান। হনুমানজির মূর্তিটি অলৌকিক বলেই মনে করেন অনেকে। মকর সংক্রান্তির সময়ে এখানে বিশেষ মেলা বসে। সেই সময় হাজার হাজার ভক্ত হাজির হন মন্দির প্রাঙ্গণে।

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়কের ছেলে তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?