বকেয়া বেতনের দাবিতে বাঁশবেড়িয়া পুরসভা চত্বরে বিক্ষোভ সাফাই কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন না পাওয়ার অভিযোগে  পুরসভার সামনে বিক্ষোভে সামিল হন সাফাই কর্মীরা। বকেয়া বেতনের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে বাঁশবেড়িয়া পুরসভা চত্বর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে পুরসভার স্বাভাবিক কাজকর্ম কার্যত থমকে যায়। পুরসভার মেন গেটের সামনেই বসে পড়েন কর্মীরা। তাঁদের একটাই দাবি,  নির্দিষ্ট দিনে নিয়মিত বেতন দিতে হবে এবং অতিরিক্ত কাজের উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করতে হবে।

বিক্ষোভরত কর্মীদের অভিযোগ, প্রায় প্রতি মাসেই বেতন দিতে দেরি হয়। গত মাসের বেতন এখনও পর্যন্ত তাদের হাতে পৌঁছয়নি। অথচ প্রতিদিন ভোর থেকে শহর পরিষ্কার রাখার দায়িত্ব পালন করতে হয় তাদেরকেই।  শুধু তাই নয়, ছুটির দিনেও কাজ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ। কিন্তু সেই অতিরিক্ত কাজের জন্য কোনও বাড়তি পারিশ্রমিক বা পরিবর্তে ছুটিও দেওয়া হয় না। ফলে সংসার চালাতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরসভা চত্বরে। পরিস্থিতি সামাল দিতে নিচে নেমে আসেন পুরসভার চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায়। তিনি কর্মীদের সঙ্গে বসে কথা বলেন এবং তাদের দাবি যে ন্যায্য, তাও স্বীকার করেন। 

আরও পড়ুনঃ নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

চেয়ারম্যান জানান, পুরসভার আর্থিক প্রতিবন্ধকতার কারণেই বেতন দিতে সমস্যা হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও আশ্বাস দেন তিনি। চেয়ারম্যান কর্মীদের কাছে তিন থেকে চারদিন সময় চাইলেও সেই আশ্বাসে সন্তুষ্ট নন সাফাই কর্মীরা। তাদের সাফ কথা, প্রতিশ্রুতি নয়, হাতে বেতন পেলেই আন্দোলন প্রত্যাহার করা হবে। ফলে বিক্ষোভ ঘিরে চাপ বাড়ছে পুর প্রশাসনের উপর।

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনির পুত্র মোজতবার

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের