PCOS এর পরিবর্তে PMOS, বদলে গেল মহিলাদের নাজেহাল করা রোগের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের মধ্যে বর্তমানে অত্যন্ত পরিচিত হরমোনজনিত সমস্যা হল  Polycystic Ovary Syndrome বা PCOS। বৈজ্ঞানিকভাবে এই  রোগের নাম বদলে রাখা হল Polyendocrine Metabolic Ovarian Syndrome (PMOS) । বিশেষজ্ঞদের মতে, পুরোনো নামটি রোগের প্রকৃত জটিলতা বোঝাতে ব্যর্থ হচ্ছিল এবং শুধু ‘ovary’ বা ডিম্বাশয়ের সমস্যার মধ্যেই বিষয়টিকে সীমাবদ্ধ করে দিচ্ছিল। বিশ্বজুড়ে চিকিৎসক, গবেষক এবং রোগী সংগঠনগুলির প্রায় ১৪ বছরের আলোচনা ও গবেষণার পর এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামটি সম্প্রতি চিকিৎসা বিষয়ক জার্নাল ‘দ্য ল্যান্সেটে’ (The Lancet) প্রকাশিত হয়েছে এবং ইউরোপিয়ান কংগ্রেস অফ এন্ডোক্রিনোলজিতেও ঘোষণা করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ‘Polycystic’ শব্দটি দীর্ঘদিন ধরে বিভ্রান্তি তৈরি করেছিল। কারণ অনেক রোগীর শরীরে আদৌ ওভারিয়ান সিষ্ট থাকে না। অথচ নামের কারণে অনেকেই মনে করতেন, এটি শুধুই ডিম্বাশয়ের সমস্যা ফলে সঠিক সময়ে রোগ ধরা পড়ত না এবং চিকিৎসাও দেরিতে শুরু হতো। নতুন PMOS নামের প্রতিটি অংশের আলাদা অর্থ রয়েছে। মূলত ‘Polyendocrine’ বলতে বোঝায় একাধিক হরমোন সিস্টেমের সমস্যা, ‘Metabolic’ অংশটি ইনসুলিন রেজিস্ট্যান্স, ওজন বৃদ্ধি, ডায়াবেটিসের ঝুঁকির মতো বিপাকীয় সমস্যাকে তুলে ধরে এবং ‘Ovarian’ অংশটি প্রজনন ও ডিম্বাশয়ের ভূমিকার দিকে ইঙ্গিত করে। চিকিৎসকদের মতে, নামের এই পরিবর্তনের ফলে রোগটি নিয়ে সচেতনতা বাড়বে এবং মানুষ বুঝতে পারবেন যে এটি শুধু পিরিয়ড বা ফার্টিলিটির সমস্যা নয়; বরং এটি দীর্ঘমেয়াদি হরমোন, মানসিক স্বাস্থ্য ও হৃদ্‌রোগের ঝুঁকির সঙ্গেও জড়িত।

বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১৭ কোটি মহিলা এই সমস্যায় ভুগছেন বলে অনুমান। সাধারণত PMOS আক্রান্তদের মধ্যে অনিয়মিত পিরিয়ড, ব্রণ, অতিরিক্ত লোম বৃদ্ধি, ওজন বেড়ে যাওয়া, ইনফার্টিলিটি, উদ্বেগ ও ডিপ্রেশনের মতো উপসর্গ দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে ভবিষ্যতে আরও দ্রুত রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা এবং রোগীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে। ভারতের মতো ১৫০ কোটি জনসংখ্যার দেশে যেখানে স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত নিম্নমানের সেই বিষয়ে এই সচেতনতা একান্ত জরুরি।

বক্সঅফিসে হাহাকার! ২ দিনে মাত্র ১৩.৭০ কোটি টাকা আয় করল ‘Pati Patni Aur Woh Do’

মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

তৃণমূলে পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল ৫০টির বেশি আধারকার্ড

যুবভারতীতে রবি রাতে ‘মহাযুদ্ধ’, আইএসএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইস্ট বেঙ্গল-মোহনবাগান

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মহিলা ও তার পরিবারের ওপর অ্যাসিড হামলার অভিযোগ

সিনেমার শুটিংয়ে ৬০ শতাংশ আর্থিক ছাড়ের ঘোষণা সৌদি আরবের

দ্বিতীয় দফা ভোটের আগেই চন্দ্রনাথকে খুনের চেষ্টা! জেরায় বিস্ফোরক তথ্য

ফুচকার ভেতরে হাড়ের টুকরো, দোকানদার বললেন, ‘এটা নিশ্চয়ই উড়ে এসেছে’!

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন সাই সুদর্শন, ভাঙলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তির রেকর্ড

আলোচনা ভেস্তে গেলে আগামী সপ্তাহেই ইরানে তীব্র হামলার ছক আমেরিকা ও ইজরায়েলের

দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কেমন রয়েছেন যাত্রীরা?