দাম কম, ফ্ল্যাগশিপ  ফিচারে  ফোল্ডেবল বাজারে Samsung  এর নতুন প্রতিদ্বন্দ্বী Motorola Razr Fold

Share:

নিজস্ব প্রতিনিধি: Motorola Razr Fold নিয়ে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে  আলোড়ন ফেলেছে এই মোবাইল প্রস্তুতকারী সংস্থা। দীর্ঘদিন ক্ল্যামশেল ফোল্ডেবল সেগমেন্টে সফল থাকার পর এবার সংস্থার প্রথম বুক স্টাইল ফোল্ডেবল ফোনকে ঘিরে প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। সাম্প্রতিক রিভিউতে ডিভাইসটিকে ‘সবচেয়ে সেন্সিবল বুক স্টাইল ফোল্ডেবল’ বলেও উল্লেখ করা হয়েছে। ভারতে ফোনটির মূল্য রাখা হয়েছে ১, ৪৯, ৯৯৯ টাকা, যা সরাসরি এই সেগমেন্টে অন্যান্য জনপ্রিয় ফোনের Samsung Galaxy Z Fold 7 এবং Google Pixel 10 Pro Fold এর তুলনায় অনেকটাই কম। তবু স্পেসিফিকেশনে কোনও বড় আপস করেনি Motorola। ফোনটিতে রয়েছে ৮.১ ইঞ্চির 2K LTPO POLED ইননার ডিসপ্লে এবং ৬.৬ ইঞ্চির ১৬৫Hz কভার স্ক্রিন। দুই ডিসপ্লেতেই Dolby Vision ও HDR10+ সাপোর্ট রয়েছে।

ডিজাইনের ক্ষেত্রেও Razr Fold নজর কাড়ছে। মাত্র ৪.৫ মিমি পাতলা এই ডিভাইস আনফোল্ড অবস্থায় প্রায় সাধারণ ফ্ল্যাগশিপ ফোনের মতো অনুভূতি দেয়। Titanium-reinforced hinge, Gorilla Glass Ceramic protection এবং IP48/IP49 rating ডিভাইসটির প্রিমিয়াম লুক আরও বাড়িয়েছে। যদিও ভাঁজের crease পুরোপুরি অদৃশ্য হয়নি, তবে আগের প্রজন্মের ফোল্ডেবলের তুলনায় তা অনেকটাই কম চোখে পড়ে। পারফরমেনসের  ক্ষেত্রে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Gen 5 chipset। এর পাশাপাশি LPDDR5X RAM, UFS 4.1 storage এবং বড় vapor chamber cooling system থাকায় গেমিং অভিজ্ঞতা বেশ মসৃণ বলেই দাবি করেছে প্রযুক্তি মহল ।

ক্যামেরা বিভাগেও Motorola বড়সড় পরিবর্তন এনেছে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 828 primary sensor, ৫০ মেগাপিক্সেল periscope telephoto lens এবং ৫০ মেগাপিক্সেল ultra-wide camera। এছাড়া 8K ভিডিও রেকর্ডিং, Dolby Vision video capture এবং 100x digital zoom-এর মতো ফিচারও রয়েছে। যদিও কিছু ক্ষেত্রে image processing একটু বেশি aggressive বলে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বড় চমক হতে পারে এর ৬,০০০mAh Silicon-Carbon battery। Motorola দাবি করছে, এটি বর্তমানে foldable segment-এর সবচেয়ে বড় ব্যাটারিগুলির একটি। সঙ্গে রয়েছে ৮০W wired fast charging এবং ৫০W wireless charging সাপোর্ট। Reddit-সহ বিভিন্ন অনলাইন কমিউনিটিতেও Razr Fold নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক ব্যবহারকারী ফোনটির build quality, hinge design এবং display brightness-এর প্রশংসা করেছেন। যদিও কিছু ব্যবহারকারী software optimisation এবং weight নিয়ে প্রশ্ন তুলেছেন।সব মিলিয়ে, Motorola Razr Fold ফোল্ডেবল বাজারে শুধুমাত্র আরেকটি প্রিমিয়াম ফোন নয়, বরং তুলনামূলক কম দামে “প্র্যাকটিক্যাল ফোল্ডেবল” অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর