সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

প্রথম স্থানে রয়েছে পরশুরাম, বিদ্যা ব্যানার্জি, তারে ধরি ধরি মনে করি, দ্বিতীয়স্থানে পরিণীতা, তৃতীয় স্থানে রয়েছে, জোয়ার ভাটা

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-র শীর্ষাসনে জায়গা হয়নি ‘পরশুরাম’, ‘পরিণীতা’-র।  সেই জায়গায় রাজত্ব করছিল নতুন ধারাবাহিকগুলি। কিন্তু প্রতীক্ষা শেষ, ফের টিআরপি-তে শীর্ষস্থানে উঠে এল তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর ‘পরশুরাম: আজকের নায়ক’। পাশাপাশি শীর্ষে জায়গা করে নিয়েছে স্বস্তিকা দত্তের ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ এবং পল্লবী শর্মার ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকগুলি। একেবারে ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে ‘পরিণীতা’। মাঝে টিআরপি-র সেরা দশেও দেখা মিলছিল না বিদ্যার। অবশেষে সবার মুখে ছ্যাঁকা দিয়ে টিআরপির শীর্ষে নাম লেখাল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। সঙ্গে কয়েক সপ্তাহ ধরেই শীর্ষাসনে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। এ সপ্তাহেও তার ব্যতিক্রম হল না। বিদ্যা, পরশুরামদের সঙ্গেই রাজত্ব করছে এই ধারাবাহিক। যাই হোক, আজ বৃহস্পতিবার (১৪ মে)। হিসেব মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি।

সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের জনপ্রিয়তার রিপোর্ট কার্ড প্রকাশিত হয়। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। তাই টিআরপিতে রেটিং খারাপ হলেই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি। জেনে নিন, এ সপ্তাহে টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক জায়গা করে নিল। প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম’, ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘তারে ধরি ধরি মনে করি’, দ্বিতীয়স্থানে ‘পরিণীতা’, তৃতীয় স্থানে রয়েছে, ‘জোয়ার ভাঁটা’, চতুর্থ স্থানে ‘ও মোর দরদিয়া’, ‘গঙ্গা’ আর পঞ্চমে রয়েছে, ‘কনে দেখা আলো।’

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরশুরাম, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, তারে ধরি ধরি মনে করি 

দ্বিতীয়: পরিণীতা 

তৃতীয়: জোয়ার ভাঁটা 

চতুর্থ: ও মোর দরদিয়া, গঙ্গা 

পঞ্চম: কনে দেখা আলো 

ষষ্ঠ: কুসুম,ঘূর্ণি 

সপ্তম: প্রতিজ্ঞা, সংসারের সংকীর্তন

অষ্টম: লক্ষ্মী ঝাঁপি, কমলা নিবাস 

নবম: সাত পাকে বাঁধা 

দশম: চিরদিনই তুমি যে আমার 

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

‘জন নয়গান’-এর সেন্সর জট কাটাতে আসরে বিজয়, প্রযোজককে কান থেকে দেশে ফেরার নির্দেশ

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

চুপিসাড়ে আশীর্বাদ সারলেন ‘লক্ষ্মীঝাঁপি’র সৌরভ-শুভস্মিতা, বিয়ে কবে?

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম

আমদানি শুল্ক বৃদ্ধির জেরে সোনার দাম বাড়লেও একধাক্কায় ৫,৭০০ টাকা সস্তা হল রুপো

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির