শহরে অবৈধ হুক্কা বার! পুলিশের হাতে গ্রেফতার ৫

খাস কলকাতায় বাইপাসের ধারে রমরমিয়ে চলছিল হুক্কা বারের ব্যবসা। অথচ কলকাতা পুরসভার কাছে কোনও নথিই নেই

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় বাইপাসের ধারে রমরমিয়ে চলছিল হুক্কা বারের ব্যবসা। অথচ কলকাতা পুরসভার কাছে কোনও নথিই নেই। এমনই কাণ্ড দেখে হতবাক পুলিশ। অথচ বিগত কিছুদিন ধরেই চলছে হুক্কা বার। সরকারি নিয়ম রয়েছে হুক্কা বার চালাতে কিছু নিয়ম রয়েছে। আর চালালেও তাতে অনুমতি লাগে পুরসভার। কিন্তু বাইপাসের ধারে ওই হুক্কা বারে এসবের বালাই ছিল না। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতার আনাচ কানাচে একাধিক হুক্কা বার চলছে। খবর পেয়ে মাঝেমধ্যেই অভিযান চালায় পুলিশ। গত শুক্রবার গভীর রাতে সেরকম অভিযান চালিয়েছিল পুলিশ।

সেই অভিযানে দেখা যায়, শুক্রবার রাত প্রায় বারোটা নাগাদ বাইপাস এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশ। হাইল্যান্ড পার্ক এলাকার একটি মলের হুক্কা বারে হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দারা। একেই করোনার বিধিনিষেধ লাগু রয়েছে সেটা উলঙ্ঘন করেছে ওই হুক্কা বারের মালিক। এছাড়াও বার চালানোর জন্য প্রয়োজনীয় নথি তাদের কাছে ছিল না। সেই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পাঁচজনের নাম মহম্মদ আলি, অজয় দাস, বুম্বা সি, সেলিম লস্কর এবং সন্টু ঘোষ। তারা সকলেই হুক্কা বারের মালিক ও কর্মী।

শনিবার অর্থাৎ আজ আদালতে তোলা হবে ধৃতদের। পুলিশ ওই অভিযুক্তদের হেফাজতে নেবেন বলেই জানা গিয়েছে।

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়