প্রেসিডেন্সি জেলে কয়েদিদের কাছে ‘স্মার্টফোন’, জেল সুপারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেসিডেন্সি জেলের সুপারকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্সি জেলের চিফ কন্ট্রোলারকেও সাসপেন্ড করল রাজ্য। আজ, শুক্রবার নবান্ন থেকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্সি জেলে কয়েদিরা ফোন ব্যবহার করছে। জেল কর্তৃপক্ষের একাংশের সঙ্গে দুষ্কৃতীদের আঁতাত রয়েছে। পূর্বতন সরকারের অপদার্থতায় জেলে ফোন ব্যবহার করা হচ্ছে। সেই কারণে ২ জনকে সাসপেন্ড করা হয়েছে। ২৩টি স্মার্ট ফোন উদ্ধার হয়েছে।’ এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে যত সংশোধনাগার আছে, সেখানকার কর্তৃপক্ষকে সাবধান করতে চাইছি। অপরাধীদের এ ভাবে সাহায্য করা যাবে না। আজ থেকে এ সব বন্ধ। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর জেল- একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ আছে।’

আরও পডুন: বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

এদিন দুপুরে নবান্নে (Nabanna) একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, ‘প্রেসিডেন্সি জেলে প্রচুর মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে। স্মার্টফোন ব্যবহার হচ্ছে। একাধিক ফোন ধরাও পড়েছে। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে জেল কর্তৃপক্ষের একটি অংশ জড়িত। এইসব বিষয়ে গত সরকারের সমর্থন থাকতে পারে। আমরা এই খবর পেয়েছি। ডিজি কারেকশনাল হোমকে এই বিষয়ে বিষয়টি জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার হয় প্রেসিডেন্সি জেল থেকে। গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যে তাদের নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে। আমাদের মনে হয়েছে, এই বিষয়টি একদিনে হয়নি। বছরের পর বছর নীচে থেকে উপরে পর্যন্ত এই নেক্সাস তৈরি করা হয়েছে। কিন্তু আর যাতে এই ধরনের কোনও চক্র সক্রিয় না থাকে।’ এই কারণে সংশোধনাগারের সুপারসহ অন্যান্য অফিসারদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব