ইজরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও ৪৫ দিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনে টানা দুই দিনের উচ্চপর্যায়ের বৈঠকের পর ইজরায়েল ও লেবানন তাদের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে রাজি হয়েছে। ফলে সীমান্তে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা আপাতত কিছুটা কমেছে। আমেরিকার বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

তিনি বলেন, গত ১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আগামী রবিবার শেষ হওয়ার কথা ছিল। তবে ওয়াশিংটনে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনার পর দুই পক্ষ আরও দেড় মাস যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে। এই আলোচনাকে কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সরাসরি সংলাপ হিসেবে দেখা হচ্ছে। গত ২ মার্চ দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দুর্বল করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। প্রায় দেড় মাসের সংঘাতে দক্ষিণ লেবাননে নিহত হয়েছেন ২ হাজার ৮১৪ জন। আহত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ। এছাড়াও ১০ লক্ষেরও বেশি মানুষ নিরাপত্তার খোঁজে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন।

আরও পড়ুন: সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গত এক মাসে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিক হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় কয়েকজন বাংলাদেশি নাগরিকও নিহত হয়েছেন বলে সুত্রের খবর। ওয়াশিংটনের আলোচনায় মার্কিন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও অংশ নেন। সেই প্রস্তাব নিয়ে জুনের শুরুতে আবারও ওয়াশিংটনে বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা। এক্সবার্তায় পিগোট বলেন, ‘আমরা আশা করছিলাম এই আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তির ভিত্তি আরও শক্তিশালী হবে এবং দুই দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পথ সুগম হবে।’

‘আগে দিতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ’, নাগরিকত্ব মামলায় বড় বার্তা সুপ্রিম কোর্টের

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, অভিযুক্ত ৪

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!