সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বালানি নিরাপত্তা আরও মজবুত করতে বড় পদক্ষেপ নিল ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আবুধাবি সফরে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে, যার ফলে ইউএই ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে সর্বোচ্চ ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত করবে। আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অনিশ্চিত হয়ে ওঠার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদি এবং ইউএই-র রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকের পর ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড (ISPRL) এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (ADNOC)-র মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ভারতের জ্বালানি ভাণ্ডারে ইউএই-এর অংশগ্রহণ আরও বাড়বে। দুই দেশ ভারতে কৌশলগত গ্যাস রিজার্ভ গড়ে তোলার বিষয়েও একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। পাশাপাশি, দীর্ঘমেয়াদি এলপিজি সরবরাহ করতে ইন্ডিয়ান অয়েল করপোরেশন এবং আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির মধ্যে পৃথক সমঝোতাকেও স্বাগত জানানো হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রক ইউএইকে ভারতের জ্বালানি নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেছে। শুধু জ্বালানি নয়, এই সফরে ব্যাংকিং পরিকাঠামো ও অর্থায়ন খাতে ভারতে ৫ বিলিয়ন মার্কিন ডলার এবং উন্নত কম্পিউটিং ক্ষেত্রেও একাধিক নতুন চুক্তি হয়েছে ।  

আরও পড়ুন: ‘আগে তৈরি হলে মানুষকে ঘরছাড়া হতে হতো না’, ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে নিশানা দিলীপের

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে দুই নেতা হরমুজ প্রণালির নিরাপদ নৌচলাচল ও অবাধ বাণিজ্যের ওপর বিশেষ গুরুত্ব দেন। মোদি ইউএই-এর ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে দেশটির প্রতি ভারতের পূর্ণ সমর্থন করেন। এই সফর ভারত ইউএই সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি ভারতের জ্বালানি সুরক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে গেল। 

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

‘উনি এখন ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে রসিকতা শেখর সুমনের

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প