মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম সফরে যাচ্ছেন, বিধানসভা কেন্দ্র ছাড়ার পরও কেন ঝটিকা সফর?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের বাকি আর চারদিন। ভোটের ঠিক আগে ফলতায় বড় কর্মীসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেটার জন্য জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ডায়মন্ডহারবারে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ, বিধায়কদের সঙ্গে বৈঠকের পরই সোজা চলে আসবেন ফলতা বিধানসভা কেন্দ্রে। আগামী ২১ মে ফলতায় রয়েছে নির্বাচন। ১৯ মে শেষ প্রচার। তাই এখানের কর্মীসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মীসভা সেরেই আজ নন্দীগ্রাম যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ডহারবার কর্মসূচি শেষ করেই নন্দীগ্রাম সফরে যাবেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের রেয়াপাড়া পার্টি অফিসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই বিধানসভা কেন্দ্রটি ছেড়ে দিয়েছেন তিনি।

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জিতে তা ছেড়ে দেওয়ার পর মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নন্দীগ্রাম আসন থেকে নির্বাচনে জয়ী হলেও শুক্রবারই বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপরই আজ মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে ঝটিকা সফর। নন্দীগ্রামে এসে তিনি করবেন জনসংযোগও। যা নিয়ে এখন সেজে উঠেছে নন্দীগ্রাম। তবে এই কেন্দ্র ছাড়ার পর মুখ্যমন্ত্রী নিজেই জানান, নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এখন তাঁর সামনে বড় দায়িত্ব রাজ্যের ২৯৪টি আসন জুড়ে কাজ করার। তাই নন্দীগ্রামেও যাবেন তিনি।

নন্দীগ্রাম আসন থেকে ২০২১ সালে জিতে রাজ্য–রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তখন বিরোধী দলনেতা হয়েছিলেন। তারপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আবার জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। একইসঙ্গে ভবানীপুর বিধানসভা কেন্দ্রও জিতেছেন। একটি রেখেছেন অন্যটি ছেড়ে দিয়েছেন। আর তারপরই নন্দীগ্রামের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‌এলাকার উন্নয়নের কাজ চলবে আগের মতোই। ইতিমধ্যেই সেখানে সকাল থেকে জলের পাইপ বসানোর কাজ শুরু হয়েছে।’‌ দক্ষিণ ২৪ পরগনায় কাজ সেরে ওখান থেকেই যাবেন নন্দীগ্রামে।

তাছাড়া মুখ্যমন্ত্রী গতকালই জানান, নন্দীগ্রামে আগের মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পর উন্নয়নমূলক কাজ থমকে গিয়েছিল। সেই কাজ আবার শুরু করা হচ্ছে এবং সাধারণ মানুষের সুবিধার জন্য দ্রুত শেষ করার চেষ্টা চলছে। তাই এই ঝটিকা নন্দীগ্রাম সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আর নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়লেও নন্দীগ্রামের মানুষকে যে ‘অভিভাবকহীন’ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, ‘নন্দীগ্রামের মানুষদের বুঝতে দেব না যে তাঁদের বিধায়ক শুভেন্দু অধিকারী নন।’ নন্দীগ্রামের বিধায়ক হিসাবে পদত্যাগ করার পরে প্রথম সেখানে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।

মুক্তির দিনেই সস্তায় ‘চাঁদ মেরা দিল’-এর টিকিট, যুব দর্শকদের টানতে বড় সিদ্ধান্ত ধর্মা প্রোডাকশনের

এবার পশ্চিম বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, জেলা সফর শুরু শুভেন্দুর

স্বামীকে কেটে টুকরো টুকরো করে দেহাংশ ফ্রিজে রাখলেন স্ত্রী, দুর্গন্ধ বেরোতেই…

হান্টাভাইরাস নিয়ে বড় আপডেট জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটি মানুষের শরীরে কতদিন সক্রিয় থাকে

অফিসের তাড়াহুড়োর মাঝেও বানিয়ে ফেলুন ম্যাঙ্গো অ্যাভোকাডো টোস্ট

জয়ের আনন্দের মাঝেই ধাক্কা! IPL-এ কড়া শাস্তির মুখে ঋষভ পন্থ

গরমে তৃষ্ণা মেটাচ্ছেন নানা পানীয় দিয়ে? জানেন শরবতের আসল ইতিহাস?

ফলহারিণী কালীপুজোয় দক্ষিণেশ্বর–তারাপীঠে উপচে পড়ল ভিড়, থাকছে ভোগও

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

দুবাই স্টাইলে ইফা চিকেন বানাতে চান? জেনে নিন রান্নার সহজ পদ্ধতি

সিনেমার বাজেট কমানোর বার্তা কমল হাসানের, সমর্থনে প্রযোজকরাও

শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্বস্তিতে ভোলানাথ