সিনেমার বাজেট কমানোর বার্তা কমল হাসানের, সমর্থনে প্রযোজকরাও

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের সংঘাত ও তার আর্থিক প্রভাবের মধ্যে এবার ভারতীয় চলচ্চিত্র শিল্পকে খরচ কমানোর বার্তা দিলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠি পোস্ট করে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির বাড়তে থাকা প্রোডাকশন খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, অপ্রয়োজনীয় বিদেশ সফর, অতিরিক্ত Entourage Culture (এনটোরেজ কালচার), পরিকল্পনার অভাব এবং শুটিংয়ে দেরির মতো কারণেই ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ছে। 

কমল হাসান লেখেন, বর্তমান পরিস্থিতিতে শুধু চলচ্চিত্র নির্মাণ নয়, দর্শকদের বিনোদনে খরচের ধরনেও প্রভাব পড়তে পারে। তাই এখন থেকেই সচেতন হওয়া জরুরি। তিনি আরও বলেন, “যারা সবচেয়ে বেশি পরিশ্রম করেন, তাদের উপর চাপ ফেলা উচিত নয়। বরং অপ্রয়োজনীয় অপচয় কমানোই এখন সময়ের দাবি।”কমলের এই বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়েছে বৈজয়ন্তী মুভিজ, যারা Kalki 2898 AD-এর প্রযোজনা করেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা লেখেন, “সিনেমা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ রক্ষায় দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার কথা প্রথম সারিতে দাঁড়িয়ে বললেন কমল হাসান। সত্যিই প্রশংসনীয়।”

আরও পড়ুন: এবার আঙুলের ইশারাতেই মেসেজ পাঠান WhatsApp- এ , কীভাবে সম্ভব?

এছাড়াও প্রযোজক শিবু থামিনস, যিনি পুলি এবং সামি স্কয়ার-এর মতো ছবি প্রযোজনা করেছেন, তিনিও কমলের বক্তব্যকে সমর্থন করেন। তবে তাঁর মতে, কোনও ছবির খরচ অনেকটাই নির্ভর করে চিত্রনাট্যের চাহিদার উপর। তিনি বলেন, “স্ক্রিপ্ট অনুযায়ীই অভিনেতা, টেকনিশিয়ান, লোকেশন বা পোস্ট-প্রোডাকশনের খরচ ঠিক হয়। তবে শৃঙ্খলা স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট থেকেই শুরু হওয়া উচিত।” একইসঙ্গে তিনি ছোট বাজেটের সফল ছবিগুলির উদাহরণও তুলে ধরেন। লাভ টুডে, ট্যুরিস্ট ফ্যামিলি-সহ সাম্প্রতিক একাধিক কম বাজেটের মালয়ালম ছবির প্রশংসা করে তিনি জানান, এই ধরনের সিনেমাই এখন ইন্ডাস্ট্রির জন্য আদর্শ হতে পারে। প্রসঙ্গত, কমল হাসানকে শেষবার দেখা গিয়েছে থাগ লাইফ ছবিতে। খুব শীঘ্রই তিনি ফের ফিরবেন Kalki 2898 AD-এর সিক্যুয়েলে। এছাড়াও তাঁর হাতে রয়েছে রজনীকান্ত -এর সঙ্গে নতুন ছবি এবং আরও একাধিক বড় প্রজেক্ট।

হোটেলে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা! আটক ৫

আইপিএলের মাঝেই কি দ্বিতীয়বার ছাদনাতলায় হার্দিক? জোর জল্পনা নেটদুনিয়ায়

মুক্তির দিনেই সস্তায় ‘চাঁদ মেরা দিল’-এর টিকিট, যুব দর্শকদের টানতে বড় সিদ্ধান্ত ধর্মা প্রোডাকশনের

এবার পশ্চিম বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, জেলা সফর শুরু শুভেন্দুর

স্বামীকে কেটে টুকরো টুকরো করে দেহাংশ ফ্রিজে রাখলেন স্ত্রী, দুর্গন্ধ বেরোতেই…

হান্টাভাইরাস নিয়ে বড় আপডেট জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটি মানুষের শরীরে কতদিন সক্রিয় থাকে

অফিসের তাড়াহুড়োর মাঝেও বানিয়ে ফেলুন ম্যাঙ্গো অ্যাভোকাডো টোস্ট

জয়ের আনন্দের মাঝেই ধাক্কা! IPL-এ কড়া শাস্তির মুখে ঋষভ পন্থ

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

ফলহারিণী কালীপুজোয় দক্ষিণেশ্বর–তারাপীঠে উপচে পড়ল ভিড়, থাকছে ভোগও

দুবাই স্টাইলে ইফা চিকেন বানাতে চান? জেনে নিন রান্নার সহজ পদ্ধতি

সিনেমার বাজেট কমানোর বার্তা কমল হাসানের, সমর্থনে প্রযোজকরাও