সিনেমার শুটিংয়ে ৬০ শতাংশ আর্থিক ছাড়ের ঘোষণা সৌদি আরবের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মরুভুমির বুকে এবার গড়ে উঠতে চলেছে নতুন হলিউড। বিশ্বের নামী প্রযোজকদের ডাকছে সৌদি আরব। শুধু শুটিং করলেই খরচের ৬০ শতাংশ ফেরত দেবে সরকার।

আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের আকৃষ্ট করতে নজিরবিহীন ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে সিনেমা বা সিরিজের শুটিং করলে ব্যয়ের সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় দেওয়া হবে। এর ফলে বৈশ্বিক চলচ্চিত্র শিল্পে সৌদি আরবের গুরুত্ব অনেকটাই বেড়ে গেল। ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সৌদি ফিল্ম কমিশন এই নতুন পরিকল্পনা প্রকাশ করেছে । এই পরিকল্পনার কথা জানান কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন নাসের আল-কাহতানি। তিনি জানান, শুধু করের পরিমাণ বাড়ানোই নয়, অর্থ ছাড়ের প্রক্রিয়াও আরও দ্রুত ও স্বচ্ছ করা হয়েছে।

আরও পড়ুন: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মহিলা ও তার পরিবারের ওপর অ্যাসিড হামলার অভিযোগ

এই প্রকল্পে সৌদির সৌদি ফিল্ম কমিশন এবং কালচারাল ডেভেলপমেন্ট ফান্ড যৌথভাবে কাজ করবে। এর ফলে বড় বাজেটের আন্তর্জাতিক সিনেমা, ওয়েব সিরিজ এবং ডকুমেন্টারির জন্য অর্থায়ন পাওয়া সহজ হবে। সৌদি আরবের এই উদ্যোগ দেশটির ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ। যুবরাজ মোহাম্মদ বিন সালমান দীর্ঘদিন ধরেই তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনোদন, পর্যটন ও সংস্কৃতিকে শক্তিশালী করতে চাইছেন। বিশ্বের অধিকাংশ দেশে যেখানে ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত রিবেট দেওয়া হয়, সেখানে ৬০ শতাংশ ক্যাশ রিবেট সৌদি আরবকে শীর্ষে নিয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে হলিউড, ইউরোপ এবং এশিয়ার বড় বড় প্রযোজনা সংস্থাগুলি এখন মরুভূমির এই দেশটিকে নতুন শুটিং গন্তব্য হিসেবে গুরুত্ব দেবে।তবে মোট বাজেট ও বার্ষিক সীমা কত হবে, তা এখনও প্রকাশ করা হয়নি।।

৩০ নাকি ৫০, সানস্ক্রিনে SPF-এর মাত্রা কতটা ভাল?

দ্রাবিড়ের কেরিয়ার বাঁচিয়েছিলেন সৌরভ, প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

রবিবার ছুটির দিনে বানিয়ে নিন চিরন্তন ‘দই বেগুন’, রইল রেসিপি

নিরাপত্তায় কাটছাঁট, এবার শোভনদেব–রাজীবের হাউস গার্ড সরাল লালবাজার

‘আমি এত সস্তা নই’, মুখ্যমন্ত্রী বিজয়কে ‘হিংসে’র জল্পনা নিয়ে মুখ খুললেন রজনীকান্ত

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ফিশ টিক্কা, কিন্তু কিভাবে করবেন জেনে নিন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর দরবারে আমজনতা! সকাল থেকেই জনস্রোত শান্তিকুঞ্জে

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি

সপ্তাহে দু’দিন মাছ–ভাত দিয়েই চলবে ‘‌মা ক্যান্টিন’‌, আর কী মিলবে?‌ জানালেন দিলীপ

‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’, ট্রাম্পের নতুন পোস্ট ঘিরে জল্পনা! নিশানায় ইরান?