বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মহিলা ও তার পরিবারের ওপর অ্যাসিড হামলার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকাই শোনা গেল আর্তনাদ। গরমের কারণে বাড়ির ভেতরে  নয়, বারান্দায় মশারি টাঙিয়ে ঘুমিয়ে ছিল একটি পরিবার। কিন্তু সেই শান্ত রাত মুহূর্তেই পরিণত হয় বিভীষিকায়। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের প্রতিশোধ নিতে ঘুমন্ত পরিবারের ওপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। উত্তর প্রদেশের বরেলির শেরগড় এলাকায় ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

সূত্রের খবর , অভিযুক্ত উমেশ কাশ্যপ দীর্ঘদিন ধরে এক বিবাহিত মহিলাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। মহিলা বারবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও অভিযুক্ত পিছু হটেনি। অভিযোগ, প্রত্যাখ্যানের জেরে ক্ষুব্ধ হয়ে ওঠে উমেশ। এরপর গভীর রাতে ছাদ টপকে বাড়িতে ঢুকে পড়ে সে। নিঃশব্দে বারান্দায় পৌঁছে মশারির ভেতরে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যদের ওপর অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। এই হামলায় গুরুতর দগ্ধ হন ওই মহিলা, তার স্বামী এবং দুই শিশু সন্তান। পরিবারের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। দ্রুত তাদের স্থানীয় কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ ফুচকার ভেতরে হাড়ের টুকরো, দোকানদার বললেন, ‘এটা নিশ্চয়ই উড়ে এসেছে’!

ভোর প্রায় ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রমাণ সংগ্রহের পাশাপাশি আক্রান্ত পরিবারের সদস্যদের জবানবন্দিও নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য একাধিক দল তল্লাশি চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরেই ওই মহিলাকে হয়রানি করছিল। শেষ পর্যন্ত প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে সে এমন ভয়ঙ্কর অপরাধ ঘটায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ