মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

Share:

নিজস্ব প্রতিনিধি : শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন কবি সুভাষ। অবশেষে সেটি ভেঙে নতুন করে কাজ শুরু হচ্ছে। রবিবার থেকেই তাঁর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পরিত্যক্ত হয়ে থাকা কবি সুভাষ মেট্রো স্টেশনটি সম্পূর্ণ ভেঙে নতুন করে কাজ হবে। 

গত বছরের জুলাই মাসে নিউ গড়িয়া স্টেশনের প্ল্যাটফর্মের কয়েকটি স্তম্ভে ফাটল দেখা দেয়। তারপরেই যাত্রী নিরাপত্তার কথা চিন্তা করে ব্লু লাইনে এই স্টেশনের মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। স্টেশনটি শুধু ব্লু লাইনের জন্য নয়, অরেঞ্জ লাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ব্লু লাইনের ক্ষেত্রে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। কবি সুভাষ ব্লু লাইনের প্রান্তিক স্টেশন। বহু মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। এটি বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। এবার সেই সমস্যা মেটাতে দ্রুত কাজ শুরু হচ্ছে। রবিবার প্রাথমিক কাজ শুরু হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কবি সুভাষ মেট্রো স্টেশন নতুন রূপে তৈরি করা সম্ভব হবে। যাত্রীরাও সঠিক পরিষেবা পাবেন।

অন্যদিকে, চিংড়িঘাটা মেট্রোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথম দফার কাজ চলছে। সোমবার পর্যন্ত সেই কাজ হবে। পরের শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় দফার কাজ।  অরেঞ্জ লাইনে এই অংশের কাজ সম্পন্ন হলে কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত সহজে পৌঁছে যাওয়া যাবে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ব্লু লাইনের কাজও তৎপরতার সঙ্গে শুরু হয়েছে। ফলে দুই দিকেই মেট্রো পরিষেবা পেতে চলেছেন সাধারণ মানুষ। 

 

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে