তন্দুর ছাড়াই বাড়িতে বানান ফিশ টিক্কা, কিন্তু কিভাবে করবেন জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি:  রেস্তরাঁয় গিয়ে ধোঁয়া ওঠা ফিশ টিক্কার প্লেট দেখলে অনেকেরই জিভে জল এসে যায়। তবে বাড়িতে তন্দুর না থাকায় অনেকেই ভাবেন, এই জনপ্রিয় পদ হয়তো ঘরে বানানো সম্ভব নয়। কিন্তু সেই ধারণাটা একেবারেই ভুল। সঠিক মেরিনেশন আর কিছু সহজ কৌশল মেনে চললেই গ্যাসের উনুন কিংবা ওভেনেই তৈরি করা যায় একেবারে রেস্তরাঁ-স্টাইলে ফিশ টিক্কা।  

মশলাদার দইয়ের মেরিনেশনে নরম মাছের টুকরো, হালকা পোড়া ফ্লেভার আর ধোঁয়াটে স্বাদ, সহজেই মন জিতে নেবে পরিবারের সকলের। সন্ধ্যার স্ন্যাকস হোক বা রবিবারের বিশেষ মেনু, বাড়িতে বানানো ফিশ টিক্কা হতে পারে একেবারে পারফেক্ট পছন্দ।

 কীভাবে বানাবেন? 

উপকরণ: ৫০০ গ্রাম বোনলেস মাছের টুকরো, ৪ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ আদা-রসুন বাটাল, ১ চা চামচ লঙ্কাগুঁড়ো, আধ চা চামচ হলুদগুঁড়ো, ১ চা চামচ গরম মশলা, ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ সর্ষের তেল, পরিমাণ মতো নুন, সামান্য মাখন বা বাটার ব্রাশ করার জন্য। 

প্রণালী: প্রথমে মাছের টুকরোগুলি লেবুর রস, নুন ও সামান্য হলুদ দিয়ে ১০ মিনিট মাখিয়ে রাখুন। অন্য একটি পাত্রে দই, আদা-রসুন বাটা, লঙ্কাগুঁড়ো, গরম মশলা, সর্ষের তেল ও বাকি মশলা মিশিয়ে মেরিনেশন তৈরি করুন। এ বার মাছের টুকরোগুলি সেই মিশ্রণে ভাল করে মাখিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। তার পর ননস্টিক প্যানে অল্প তেল বা বাটার ব্রাশ করে মাঝারি আঁচে মাছের টুকরোগুলি সেঁকে নিন। দুই দিক হালকা পোড়া রং ধরলেই তৈরি সুস্বাদু ফিশ টিক্কা। চাইলে শেষে কয়লার ধোঁয়া দিয়েও বাড়িয়ে নিতে পারেন তন্দুরি ফ্লেভার।

তন্দুর না থাকলেও মন খারাপের কোনও কারণ নেই। বাড়ির সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় এই মুখরোচক ইভনিং স্ন্যাকস। মুচমুচে স্বাদ আর ঝাল-মশলার দারুণ মেলবন্ধন চায়ের আড্ডাকে করে তুলবে আরও জমজমাট। তাই সন্ধ্যার ছোটখাটো খিদে মেটাতে বা অতিথিদের চমকে দিতে এই রেসিপি এক বার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।

‘উত্তরপ্রদেশ ও অসমের মডেলেই চলবে বাংলা,’ বুলডোজার নিয়ে মিছিল করে বললেন বিজেপি বিধায়ক

আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪

পশুবলি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি অধীরের

ছেঁড়া পোশাক, উসকোখুসকো চুল! শোবিজের গ্ল্যামার দুনিয়া হারিয়ে আজ ভিক্ষুক এই মহিলা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কাতুর্জ-সহ বাঁশদ্রোণী থেকে গ্রেফতার দুষ্কৃতী

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

আবাসের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ! তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

৩০ নাকি ৫০, সানস্ক্রিনে SPF-এর মাত্রা কতটা ভাল?

দ্রাবিড়ের কেরিয়ার বাঁচিয়েছিলেন সৌরভ, প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়