মুখ্যমন্ত্রী শুভেন্দুর দরবারে আমজনতা! সকাল থেকেই জনস্রোত শান্তিকুঞ্জে

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবনের সামনে ভিড়। থিক থিক করছে লোক। কিন্তু কেন এই ভিড়? জানা গিয়েছে, আজ, রবিবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছে বিজেপি কর্মী থেকে আমজনতা। কেউ শুভেচ্ছা জানাতে আবার কেউ নানান দাবি ও ব্যক্তিগত সমস্যা নিয়ে শুভেন্দুর দরবারে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তবেই বাড়ি ফিরবেন, এমনটাই জানাচ্ছে আগত জনতা। গতকাল, শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গিয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের বিধায়ক পদ শপথ গ্রহণ করে তিনি ছেড়েছেন নন্দীগ্রাম আসন। যদিও তিনি সেখানকার মানুষকে আশ্বাস দিয়েছেন, ‘আমি নন্দীগ্রাম আসন ছাড়লেও এখানের জন্য কাজ করে যাব। কাউকে আমার অভাব টের পেতে দেব না।’ সেই কথা মতোই সপ্তাহের শেষে ফের নন্দীগ্রামে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে গতকালই করেছেন একাধিক বৈঠক। তারপরেই সোজা সেখান থেকে শুভেন্দু অধিকারী চলে যান কাঁথিতে নিজের বাসভবন শান্তিকুঞ্জে। আজ, রবিবার সেখানেই জনগণের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। তাই এদিন সকাল থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে ভিড় জমতে শুরু করেছে। সকলেই অপেক্ষা করছেন কখন বাড়ির বাইরে আসবেন মুখ্যমন্ত্রী।

আরও পডুন: সপ্তাহে দু’দিন মাছ–ভাত দিয়েই চলবে ‘‌মা ক্যান্টিন’‌, আর কী মিলবে?‌ জানালেন দিলীপ

রাজ্যের সাধারণ মানুষদের অভাব অভিযোগ শোনার জন্য দ্রুতই জনতার দরবার কর্মসূচি চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁর কাঁথির বাসভবনে আমজনতার সঙ্গে দেখা করার ব্য়বস্থা আগে থেকেই করে রেখেছেন মুখ্যমন্ত্রী। সেই মতো এদিন সকাল থেকেই শান্তিকুঞ্জের বাইরে ভিড় জমতে শুরু করেছে। সূত্রের খবর, আজ, রবিবার বিকেলেই কাঁথি থেকে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল, সোমবার নবান্নে রয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক।

গতকাল, শনিবার নন্দীগ্রামে দুটি বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। প্রথম বৈঠক হয় পূর্ব মেদিনীপুরের উন্নয়ন নিয়ে। তাতে উপস্থিত ছিলেন, বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী, বেশ কয়েক জন দলীয় বিধায়ক ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক। প্রায় দুঘন্টা সেই বৈঠক চলে। তারপরেই নন্দীগ্রামের রেয়াপাড়ায় দলীয় কার্যালয়ে বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক সারেন শুভেন্দু অধিকারী। 

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

ইনইনস্টাগ্রামে চাহাল-মাহভাশের দূরত্ব! বিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন আরজে

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল ধর্মান্ধরা

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র