সপ্তাহে দু’দিন মাছ–ভাত দিয়েই চলবে ‘‌মা ক্যান্টিন’‌, আর কী মিলবে?‌ জানালেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনে প্রচারে উঠে এসেছিল বিজেপি পশ্চিমবঙ্গে মাছ খাওয়া বন্ধ করে দিতে চায়। ক্ষমতায় এলে এটাই তারা করবে। এই প্রচারের পরও রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থীদের দেখা গিয়েছিল মাছ হাতে প্রচার করতে। বঙ্গে যে তারা মাছ বন্ধ করবেন না সেটা ছিল প্রতিশ্রুতি। এবার তা বাস্তবায়িত হতে চলেছে। আগের সরকারের করা ‘‌মা ক্যান্টিন’‌ থেকেই মাছ–ভাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এই বিষয়ে এবার বিস্তারিত জানালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

বাঙালির পাতে মাছ চিরাচরিত খাদ্যাভ্যাসের অঙ্গ। সেখানে বাঙালির পাতে মাছ পড়বে না সেটা কী হয়!‌ তাই ‘‌মা ক্যান্টিন’‌ থেকেই মাছ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ডিম–ভাত আগে যেমন মিলত তাও মিলবে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, দুটি খাদ্য দ্রব্য একসঙ্গে কেমন করে মিলবে?‌ মা ক্যান্টিনের খাবারের দাম কি বাড়বে? এবার‌ মা ক্যান্টিনে সপ্তাহে দু’দিন মাছ–ভাত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নয়া রাজ্য সরকার। এখন সপ্তাহের সাতদিন পাঁচ টাকায় ডিম–ভাত দেওয়া হয়। এবার ডিমের পাশাপাশি মাছ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কথা চাউর হতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে পথচলতি মানুষজনের।

অফিসযাত্রী থেকে শুরু করে গরিব মানুষজন দুপুরে সস্তায় খেতে পারেন গরম খাবার। ৫ টাকায় ডিম–ভাত পেতেন সকলে। এবার সেখানে দাম একই রেখে পাঁচদিন ডিম–ভাত মিলবে। আর দু’‌দিন মিলবে মাছ–ভাত। এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, মা ক্যান্টিনে মিলবে মাছ–ভাত। একই দামে তা মিলবে। পাশাপাশি এই প্রকল্পের নামবদলের ইঙ্গিতও দিয়েছেন মন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে ছিলেন, আগের সরকারের চালু করা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না। আর সেটা মেনেই মা ক্যান্টিনে মাছ–ভাতের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

তাছাড়া বিজেপি সরকারে আসার পর বিরোধীদের দাবি নস্যাৎ করে দিয়ে মা ক্যান্টিনেই মাছ–ভাত খাওয়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই বেশ কিছু মা ক্যান্টিনে সপ্তাহে একদিন মাছ–ভাত খাওয়ানো শুরু হয়েছে। এবার সেটা দু’দিন খাওয়ানোর ব্যবস্থাও চালু করা হবে বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, মাছ–ভাত শুধু নয়, মা ক্যান্টিনে এবার ডিম–ভাত, মাছ–ভাতের সঙ্গে থাকবে সবজিও। এই প্রকল্প আরও ভাল করে চালাতে প্লেট প্রতি বরাদ্দও ভবিষ্যতে বাড়ানোর পরিকল্পনা আছে রাজ্যের বলে সূত্রের খবর। তবে আপাতত সপ্তাহে দু’‌দিন ৫ টাকায় মাছ–ভাত পাবেন মানুষজন।

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামাতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মন্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

‘লেকে পহেলা পহেলা প্যার…’ সমাজমাধ্যমে ভাইরাল জেলাশাসকের মিউজিক ভিডিও, দেখে নিন…

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস