৮৪ বছরের দিদাকে প্রথমবার বিমানে চড়ালেন নাতি, আবেঘঘন ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সত্যি হল স্বপ্ন! জীবনে কিছু স্বপ্ন খুব ছোট হলেও তার মূল্য হয় আকাশছোঁয়া। কখনও কখনও তা পূরণ করতে সারাজীবন লেগে যায়। কিন্তু যখন এই ইচ্ছেগুলো অবশেষে পূরণ হয়, তখন তার আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। ৮৪ বছরের এক বৃদ্ধার ইচ্ছে ছিল একবার বিমানে চড়ে মেঘের ওপরে পাখির মতো উড়ে বেড়ানোর। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও সেই স্বপ্নকে হারিয়ে যেতে দেয়নি নাতি। দিদার অপূর্ণ ইচ্ছেকে পূরণ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এক যুবক।   

দিল্লির যুবক অর্ণব। তিনি তাঁর ৮৪ বছর বয়সী দিদিমার স্বপ্ন পূরণ করেছেন। প্রথমবার তাঁর দিদাকে তিনি বিমানে চড়িয়েছেন। ইনস্টাগ্রামে সেই আবেগঘন ভিডিও শেয়ার করেছেন। এই হৃদয়স্পর্শী ভিডিওটি এখন ইন্টারনেটে দ্রুত ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যায়, তাঁর ৮৪ বছরের দিদিমা জীবনে প্রথমবার বিমানে চড়ছেন। বিমানবন্দরে ধীরে ধীরে বিমানের সিঁড়ি বেয়ে উপরে উঠছে। সিঁড়ি বেয়ে ওঠার সময় তাঁর মুখে হালকা হাসি ও উত্তেজনা স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর বিমানে নিজের আসনে বসেন এবং তাঁকে মাখানা খেতে খেতে ফ্লাইটটি উপভোগ করতে দেখা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Arnab (@acjee.ofc)

আরও পড়ুন: ‘আমি এত সস্তা নই’, মুখ্যমন্ত্রী বিজয়কে ‘হিংসে’র জল্পনা নিয়ে মুখ খুললেন রজনীকান্ত

বিমান আকাশে উঠতেই জানালার বাইরে তাকিয়ে মুগ্ধ চোখে মেঘের রাজ্য দেখেন। ভিডিওটিতে তাদের দুজনের একসঙ্গে তোলা ছবি এবং ভ্রমণের কিছু সুন্দর মুহূর্তও দেখানো হয়েছে। এই ভিডিও দেখে আবেগাপ্লুত হয়েছেন অসংখ্য মানুষ। কেউ লিখেছেন,’ আমারও দিদার কথা মনে পড়ে গেল।’ আবার কেউ বলেছেন, ‘এটাই দিদা নাতির ভালবাসার বন্ধন।’ একটি ছোট্ট ইচ্ছে পূরণ করে অর্ণব প্রমাণ করে দিয়েছে, প্রিয়জনের স্বপ্ন পূরণ করার আনন্দের চেয়ে বড় উপহার পৃথিবীতে আর কিছু নেই।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু