৩৩.৭৩ কিমি মাইলেজ, ৬টি এয়ারব্যাগ! ৬.২৫ লক্ষেই মিলছে Maruti-র এই গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের অটোমোবাইল বাজারে এখন যেন এক নতুন চমক তৈরি করেছে Maruti Suzuki-র জনপ্রিয় সেডান মারুতি সুজুকি ডিজায়ার। SUV-এর দাপটে যখন সেডান গাড়ির বাজার অনেকটাই ম্লান, ঠিক তখনই ডিজায়ার যেন সমস্ত হিসাব উল্টে দিয়ে ‘হট কেক’-এর মতো বিক্রি হচ্ছে। মাত্র ৬.২৫ লক্ষ টাকার শুরু মূল্য, সঙ্গে ৬টি এয়ারব্যাগ ও ৫-স্টার ভারত NCAP সেফটি রেটিংসব মিলিয়ে মধ্যবিত্ত ক্রেতাদের কাছে এই গাড়ি এখন প্রথম পছন্দ হয়ে উঠেছে।

২০২৬ সালের এপ্রিল মাসে মারুতি সুজুকি ভারতে মোট ১.৮৭ লক্ষ গাড়ি বিক্রি করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল ডিজায়ারের। গত মাসে ২৩,৫৮০টি ইউনিট বিক্রি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৯ শতাংশ বেশি। ২০২৫ সালের এপ্রিলে এই মডেলের গাড়ির বিক্রি ছিল ১৬,৯৯৬ ইউনিট। শুধু তাই নয়, আগের মাস মার্চের তুলনায়ও বিক্রি বেড়েছে প্রায় ১১ শতাংশ। মার্চে সংস্থা বিক্রি করেছিল ২১,২২৪টি ইউনিট। বর্তমানে বাজারে SUV-এর চাহিদা আকাশছোঁয়া হলেও ডিজায়ারের এই সাফল্য প্রমাণ করছে, ভাল মাইলেজ, সুরক্ষা এবং সাশ্রয়ী দামের সমন্বয় থাকলে সেডান গাড়ির জনপ্রিয়তা এখনও অটুট।

আরও পড়ুনঃ বক্সঅফিসে হাহাকার! ২ দিনে মাত্র ১৩.৭০ কোটি টাকা আয় করল ‘Pati Patni Aur Woh Do’

এই গাড়িতে রয়েছে ১১৯৭ সিসি-র তিন সিলিন্ডারের শক্তিশালী ইঞ্জিন, যা ৮১.৫৮ পিএস শক্তি এবং ১১১.৭ এনএম টর্ক উৎপন্ন করে। ডিজায়ার পেট্রোল এবং CNG—দুই ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। পেট্রোল মডেলের এক্স-শোরুম দাম শুরু প্রায় ৬.২৫ লক্ষ থেকে। অন্যদিকে CNG ভ্যারিয়েন্টের দাম শুরু ৮.০৩ লক্ষ থেকে।মাইলেজের ক্ষেত্রেও ডিজায়ার যথেষ্ট এগিয়ে। পেট্রোল ভ্যারিয়েন্ট প্রতি লিটারে প্রায় ২৪ কিলোমিটার এবং CNG সংস্করণে প্রায় ৩৩.৭৩ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। ফলে কম খরচে বেশি সুবিধা চাইছেন এমন ক্রেতাদের কাছে এই সেডান এখন অন্যতম সেরা বিকল্প হয়ে উঠেছে।

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে খেলবেন নেইমার

জামাইকে ৪ লক্ষ টাকার বিশেষ চপ্পল উপহার শ্বশুরের

চলন্ত গাড়িতে আগুন, বাবা-মেয়ের মর্মান্তিক পরিণতি

ভ্রমণের নেশা রয়েছে, একবার ঘুরে আসুন এই আশ্চর্য গুহাগুলি থেকে

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

আজ প্রচারের শেষদিনে ফলতায় রোড শো মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়, ১৫ তলা থেকে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

ঈশান ঝড়ে উড়ে গেল চেন্নাই, প্লে-অফে হায়দরাবাদ-গুজরাত

মহারাষ্ট্রের পালঘরে বরযাত্রী বোঝাই গাড়ি-ট্রাক সংঘর্ষ, ১৩ জনের মৃত্যু

‘স্লো ট্রাভেল’-এর নতুন ট্রৈন্ড , ঘুরে আসুন পাহাড়ের কোলে শান্ত উত্তরাখণ্ডে

আগামী বছর IPL-এ খেলবেন ধোনি? সবটা স্পষ্ট করলেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং

বেড়াতে গেলেই পেটের সমস্যা? জানুন কোন-কোন বিষয়ে আগাম সতর্কতা প্রয়োজন