গ্যাস সিলিন্ডার কেনার সময় সাবধান! গ্যাসের বদলে গলগল করে যা বেরল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রান্নার গ্যাসের সিলিন্ডার কিনে বাড়ি ফিরেছিলেন খাবার বানাবেন বলে। কিন্তু উনুন জ্বালাতেই সামনে এলে এক অবিশ্বাস্য ঘটনা। গ্যাসের বদলে সিলিন্ডার থেকে বের হতে শুরু করল জল।  উত্তরপ্রদেশের মিরাট -এর লিসাড়ি গেট এলাকার ঘটনা। ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে উঠছে কালোবাজারি LPG চক্র নিয়ে বড় প্রশ্ন।  

তারাপুরীর যোগিওয়ালি গলির বাসিন্দা ফাহিম নামে এক পাকোড়া বিক্রেতা দাবি করেছেন, জরুরি প্রয়োজনে তিনি বাধ্য হয়ে কালোবাজারি থেকে একটি LPG সিলিন্ডার কিনেছিলেন। পরিবারের রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায় দ্রুত ব্যবস্থা নিতে হয় তাকে। এলাকায় ডেলিভারি না পাওয়ায়, সাইকেলে করে গ্যাস বিক্রি করা এক ব্যক্তির কাছ থেকে ১৪ কেজির সিলিন্ডার কেনেন তিনি। ফাহিমের অভিযোগ, সরকারি দামের চেয়ে অনেক বেশি, প্রায় ২,৫০০টাকা দিয়ে সিলিন্ডারটি কিনতে হয়েছিল। কিন্তু বাড়িতে এনে রান্না শুরু করতে গিয়েই বিপত্তি। বহুবার চেষ্টা করেও  উনুন জ্বলছিল না। প্রথমে যান্ত্রিক ত্রুটি মনে হলেও পরে সন্দেহ হওয়ায় তিনি সিলিন্ডারটি পরীক্ষা করেন। আর তখনই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য। ফাহিম আরও দাবি করেন, সিলিন্ডারটি উল্টে দিতেই গ্যাসের বদলে জল বেরোতে শুরু করে। হতবাক হয়ে তিনি পুরো ঘটনার ভিডিও করেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 

আরও পড়ুনঃ আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪

তার অভিযোগ, সিলিন্ডারে মাত্র হাফ কেজির মতো LPG ছিল, বাকি প্রায় ১৩.৫ কেজি ছিল জল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। বহু মানুষ এখন অবৈধভাবে বিক্রি হওয়া LPG সিলিন্ডারের নিরাপত্তা ও প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। ফাহিম প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। একইসঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেছেন, গ্যাস সিলিন্ডার নেওয়ার আগে অবশ্যই সিল, ওজন সহ বিভিন্ন দিকে নজর রাখা জরুরি।

২০ বছর আগে নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব সইফকে, ‘না’ করে এখন পস্তাচ্ছেন নায়ক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ

সূর্য-বুধ-বৃহস্পতির সংযোগ, ১৬ জুলাই থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

ডিগ্রি ছাড়াই ডাক্তার! অপসারিত মমতা ঘনিষ্ঠ চিকিৎসক এস পি দাসের কন্যা

গভীর রাতে গৃহবধূকে একা পেয়ে যা করলেন তৃণমূল নেতা… কড়া পদক্ষেপ পুলিশের

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় বাবা-দাদু, উত্তপ্ত হাবরা

একঘেয়ে সস নয়, কাবাব-পকোড়ার স্বাদ বাড়াতে ঘরেই বানিয়ে ফেলুন ৫ দুর্দান্ত চাটনি

স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন, গোটা শরীরে অ্যাসিড ঢালল দুষ্কৃতীরা

স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

চাকরি বিক্রির বিনিময়ে ২০ কোটি তুলেছিলেন সুজিত! সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি ইডির

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮১১, এখনও চলছে উদ্ধার কাজ

‘বুদ্ধিজীবীরা সমাজবিরোধী, এদের মাথায় ডিম ছুড়ুন’, নিদান দিলীপ ঘোষের