বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ক্ষমতাতে এসে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের আমজনতা যাতে সেই সমস্ত প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারে তাই এই উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। এবার তেমনই এক কেন্দ্রীয় প্রকল্প বাংলায় শুরু হওয়াতে আর্থিক সাহায্য পাবেন কৃষকরা। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকরা মোট ৬,০০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন। তবে প্রতি মাসে নয়, বছরে তিনটি কিস্তিতে ২,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা সরাসরি পৌঁছে যাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তিনটি কিস্তির সময়সীমা হল এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ মাস। প্রকল্পটির নাম পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা।

আরও পডুন: ‘‌যেখানে অবৈধ নির্মাণ–দখল থাকবে, সেখানে বুলডোজার চলবে’‌, কড়া বার্তা দিলীপের

বিজেপির অভিযোগ ছিল, বাংলার কৃষকদের বঞ্চিত রেখে এই প্রকল্প শুরু করতে দেয়নি তৃণমূল কংগ্রেসের সরকার। এমনকী বাংলায় এসে সভামঞ্চ থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলতেন, ‘গোটা দেশে কেন্দ্রের প্রকল্প চালু থাকলেও বাংলায় অনুমতি পায় না। বাংলার গরীব মানুষদের প্রাপ্য থেকে বঞ্চিত করেছে তৃণমূল কংগ্রেস।’ তবে সেই অভাব-অভিযোগ অতীত। বাংলায় বিধানসভা নির্বাচনে বিপুল ভোট ও আসন পেয়ে এখন ক্ষমতাতে বিজেপি। আর সেই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনিই রাজ্যের মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর ঘোষণা করেন বাংলায় যা প্রকল্প রয়েছে সবকটি চলবে। সঙ্গে কেন্দ্রের সমস্ত প্রকল্পও চালু হবে। তারপরেই রাজ্যে শুরু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা।

২০১৮ সালের ১ ডিসেম্বর গোটা দেশে এই প্রকল্প চালু হয়েছিল। তবে বাংলায় শুরু হয়েছে এখন। কীভাবে কৃষকরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? https://pmkisan.gov.in/- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কৃষকের নিজের জমির তথ্য লাগবে, এছাড়াও সচিত্র পরিচয় পত্র দিতে হবে। থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ড। নবান্ন সূত্রে খবর, রাজ্যের ভূমি দফতরের রেকর্ড অনুযায়ী আবেদনকারীর অবশ্যই চাষযোগ্য জমি থাকতে হবে। এই প্রকল্পে আবেদনকারী কৃষকদের মাসিক আয় নিয়েই মাপকাঠি রয়েছে। আবেদনকারী কৃষকরা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে পারেন। তবে তাঁর মাসিক বেতন বা পেনশনের অঙ্ক ১০,০০০ টাকা বা তার বেশি হলে মিলবে না পিএম কিষাণের সুবিধা।

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

ইনস্টাগ্রামে চাহাল-মাহভাশের দূরত্ব! বিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন আরজে

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল ধর্মান্ধরা

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র