‘‌যেখানে অবৈধ নির্মাণ–দখল থাকবে, সেখানে বুলডোজার চলবে’‌, কড়া বার্তা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাওড়া রেলওয়ে স্টেশন এবং শিয়ালদা রেলওয়ে স্টেশনের আশেপাশে অবৈধ নির্মাণ ও দখলের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করল রাজ্যের বিজেপি সরকার। ওই স্টেশন চত্বরগুলিতে বুলডোজার নামিয়ে আনা হয়েছে। আর তার জেরে অস্থায়ী ওই সব দোকান সাফ হয়ে গিয়েছে। খড়গপুর শহরে বুকদা এলাকায় আজ, রবিবার সকালে চা–চক্রে এসে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুলে ধরলেন বুলডোজার পর্ব। আর তখনই দিলেন কড়া বার্তা।

শিয়ালদার পর হাওড়া স্টেশন। স্টেশনের ভিতরের পাশাপশি বাইরেও চলল বুলডোজার। বুলডোজার নিয়ে হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ করল রেল পুলিশ। এই বুলডোজার অভিযান নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এখানে এসে কড়া ভাষায় দিলীপ বলেন, ‘‌অবৈধ দখল কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বুলডোজার দেশজুড়ে চলবে। যেখানে অবৈধ নির্মাণ বা দখল থাকবে, সেখানে বুলডোজার চলবে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা প্রথমদিন থেকে এই কাজ শুরু করেছি। যারা অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের কাছে আমার অনুরোধ আইনি পথে ব্যবসা করুন। সরকার আপনাদের পুরোপুরি সাহায্য করবে। অবৈধ কাজ যারা করছেন, তাঁরা নিজেরাই জায়গা খালি করে দিন। যাতে আপনাদেরও কষ্ট না হয়, আমাদেরও না।’‌

রেলের জায়গা এবং সরকারি জমি দখল করে বসবাস বা ব্যবসা মেনে নেওয়া যে হবে না সেটাও সাফ জানিয়ে দেন পঞ্চায়েতমন্ত্রী। দিলীপ ঘোষের কড়া বার্তা, ‘‌রেলের জায়গা সরকারি জায়গা, সব জায়গায় জোর করে বসে রয়েছে। তৃণমূলের নেতা দালালি করে, গুন্ডারা সরকারি জায়গা অবৈধভাবে দখল করে লাভ নিচ্ছে। সেগুলি সব ক্লিয়ার করে দেওয়া হবে। সরকারি জমিতে কোনও ধরনের দখল আমরা বরদাস্ত করব না।’‌ বহুদিন ধরে এই দুই স্টেশন সংলগ্ন জায়গায় অবৈধ দোকান, ঝুপড়ি, অস্থায়ী নির্মাণ এবং রেল জমির অবৈধ দখল নিয়ে যাত্রী ও স্থানীয়দের মধ্যে সমস্যা ছিল। অভিযোগ পর্যন্ত জমা পড়েছিল। হাওড়া স্টেশনের প্রবেশপথে ও প্ল্যাটফর্মের বাইরের অংশে দোকানপাট গড়ে উঠেছিল। তার জেরে যাত্রী চলাচলে অসুবিধা হচ্ছিল।

তবে এই দোকানপাঠ ভাঙচুর করার জেরে ক্ষোভ উগরে দেন দোকানিরা। এখানের নামপ্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, ‘‌আমরা তো অনেকদিন ধরে এখানে ব্যবসা করছি। হঠাৎ করে উচ্ছেদ করলে কোথায় যাব? সরকার যদি বিকল্প জায়গা দেয়, তাহলে সমস্যা তো হবেই।’‌ প্রশাসন সূত্রে খবর, প্রথমে নোটিস দেওয়া হচ্ছে। যারা স্বেচ্ছায় জায়গা ছাড়ছে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের সমন্বয়ে এই অভিযান চলছে। হাওড়া ও শিয়ালদা ছাড়াও রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায়ও একই ধরনের অভিযানের প্রস্তুতি চলছে।

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি