মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বাবাকে হারিয়েছিলেন কয়েকমাস আগে। এবার মাতৃহারা হলেন কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। স্বামীর মৃত্যুর কয়েকমাসের মধ্যেই চলে গেলেন প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা জেনিফার পেজ। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিজের এক্সহ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজের মা জেনিফার পেজের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক ও অলিম্পিয়ান হিসেবে খেলার জগতে নিজের নাম রেখে গিয়েছেন। এই নাম চিরস্মরণীয় থাকবে।  লিয়েন্ডার পেজ ও তাঁর সমগ্র পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি পান তাঁরা। জেনিফার পেজের আত্মার শান্তি কামনা করি।’

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। রবিবার ৭২ বছর বয়সে থেমে গিয়েছে প্রাক্তন মহিলা বাস্কেটবল তারকার জীবন। টেনিস কোর্টে দাপিয়ে বেড়ানো তারকা লিয়েন্ডার পেজের মা- অত্যন্ত সফল ক্রীড়াবিদ। ১৯৭২ সালের অলিম্পিকে ভারতের বাস্কেটবল দলের সদস্য ছিলেন তিনি। পরে ১৯৮০ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। শরীরে বাসা বেঁধেছিল ক্যান্সার। তারপরেও খেলাধুলোর সঙ্গেই নিজেকে জড়িয়ে রেখেছিলেন। সমাজ মাধ্যমেও অত্যন্ত সক্রিয় ছিলেন। তরুণ প্রজন্মকে উৎসাহিত করতেন। তাঁর পরিচয় আরও দীর্ঘ। স্বামী ভেস পেজ ছিলেন ভারতের প্রাক্তন অলিম্পিক পদকজয়ী হকি খেলোয়াড়। দীর্ঘদিন ধরে আলাদা থাকতেন তাঁরা। বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তর বংশধর ছিলেন বলে জানা গিয়েছে।

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝে চাহালকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ কেন করেছিলেন মাহভাশ?

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর