২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: ব্যাটিংয়ের পর বোলিংয়ে দাপট দেখাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৩ রানে পঞ্জাব কিংসকে হারিয়ে চলতি আইপিএলের প্লে অফে পৌঁছে গেলেন বিরাট কোহলিরা। সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান এখনও পর্যন্ত ধরে রাখল আরসিবি। উল্টো দিকে আজ, রবিবারের ম্য়াচ হেরে প্লে অফে যাওয়ার রাস্তা পঞ্জাবের পক্ষে আরও কঠিন হল। এদিন হিমাচল প্রদেশের ধর্মশালাতে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু ও পঞ্জাব। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার।

ব্যাট করতে নেমেই শুরুতে ধাক্কা খায় আরসিবি। মাত্র ১১ রান করে সাজঘরে ফেরেন জ্য়াকব বেথেল। হাল ধরেন সেই বিরাট কোহলি। তাঁকে যোগ্য সঙ্গ দেন বাঁ হাতি ব্যাটার দেবদূত পাড়িক্কল। কোহলির ব্যাট থেকে এদিন আসে হাফসেঞ্চুরি। দেবদূত পাড়িক্কল করেন ৪৫ রান। তবে পঞ্জাবের বোলিং অ্যাটাক এদিন ভেঙে চুরমার করে দেন আরসিবির ভেঙ্কটেশ আইয়ার। দুরন্ত ইনিংস খেলেন তিনি। ভেঙ্কটেশ এদিন করেছেন ৪০ বলে ৭৩ রান। ছোট হলেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন টিম ডেভিড। তিনি ১২ বলে করেন ২৮ রান। বিরাট, দেবদূত ও ভেঙ্কটেশের দুরন্ত ইনিংসের জেরে আরসিবির স্কোর ২০ ওভারে পৌঁছায় ২২২ রানে। পঞ্জাবের সামনে আরসিবির টার্গেট ছিল ২২৩ রানের। চোটের কারণে এদিন আরসিবির অধিনায়ক রজত পাতিদার খেলেননি। তাঁর পরিবর্তে অধিনায়কের দায়িত্বে ছিলেন জিতেশ শর্মা।

আরও পডুন: রজত পাতিদার নন, পঞ্জাবের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে আরসিবি

জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে পঞ্জাবের ব্য়াটিং। শূন্য রানে আউট হন প্রিয়াংশ আর্য। মাত্র ২ রান করেন প্রভসিমরন। অধিনায়ক শ্রেয়স আইয়ারও ব্যর্থ। করেন মাত্র ১ রান। কুপার কনোলি ও সূর্যাংশ শেগড়ে মাঝপথে হাল ধরেন। তাঁদের কাঁধে ভর করেই আরসিবির সঙ্গে লড়াইয়ে ফেরে প্রীতি জিন্টার দল। যদিও ৩৫ রান করে সুয়াশ শর্মার বলে ক্যাচ আউট হন সূর্যাংশ শেগড়ে। অপরদিকে রোমারিও শেফার্ডের বলে ৩৭ রানে আউট হন কুপার। ম্যাচ ফিনিস করার চেষ্টা করলেও ব্যর্থ হন মার্কাস স্টোইনিস ও শশাঙ্ক সিং। স্টোইনিস করেন ৩৭ রান। হাফসেঞ্চুরি করে দলের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়েও ব্যর্থ হন শশাঙ্ক। যার ফলে পরপর টানা ছয়টি ম্যাচে হার দেখতে হল পঞ্জাবকে।

এদিন পঞ্জাবের হয়ে কোনও বোলারই সেভাবে দাগ কাটতে পারেনি। কেবলমাত্র হরপ্রীত ব্রার নেন দুটি উইকেট। চার ওভারে দেন ৩৫ রান। একটি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহাল ও অর্শদীপ সিং। অপরদিকে দাপটের সঙ্গে বল করে বেঙ্গালুরুর বোলাররা। তরুণ তুর্কি রসিক সালাম ডর নেন তিনটি উইকেট, হেজেলউডের ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট। ভুবনেশ্বর কুমার পেয়েছেন দুটি উইকেট। সুয়াশ শর্মা ও শেফার্ড নিয়েছেন একটি করে উইকেট। 

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি