রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ তিনি ঠোঁট–কাটা। দাবাং রাজনৈতিক নেতা বলেও পরিচিত। সোজা কথা সোজাভাবে বলতে ভালবাসেন। চেনা ছকের বাইরে গিয়ে খেলতে অভ্যস্ত তিনি। তাঁর কথায় বিতর্ক কম হয়নি। কিন্তু দেশকে সবার উপরে রাখেন। নিজের রাজ্য পশ্চিমবঙ্গকে উন্নতির শিখরে দেখতে চান। ৬১ বছর বয়সে বিয়ে করে রাজ্য–রাজনীতির ময়দানে তাক লাগিয়ে দিয়েছিলেন। আন্দোলন করেছেন দাপটের সঙ্গে। আর রাজনীতির জীবনে উত্থান পতন দেখে আজ তিনি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। হ্যাঁ, তিনি বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্যের মন্ত্রী হয়ে আজ রবিবার নিজের গ্রামের বাড়িতে এলেন।

এই প্রথমবার সস্ত্রীক গ্রামের বাড়িতে এসেছেন দিলীপ ঘোষ। রবিবার দিলীপ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামে যান। আর দিলীপ ও তাঁর স্ত্রী গ্রামে পা রাখতেই উৎসবের আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা। তাঁদের সংবর্ধনা জানাতে গ্রামে ঢোকার মুখেই একটি বড় মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে এলাকার বিজেপি নেতৃত্ব এবং একাধিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় দিলীপ ঘোষকে। তাঁদের ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। অনেক দিন পর যেন নিজের লোককে ফিরে পেলেন সবাই। এক অনাবিল আনন্দে উৎসবের মেজাজে মেতে ওঠেন সকলে। এতটা আশা করেননি দিলীপ নিজেও।

গ্রামে পা রেখেই দিলীপ প্রথমে কুলিয়ানার বিখ্যাত জগন্নাথ মন্দিরে যান। সেখানে তিনি সস্ত্রীক পুজো দেন। তারপর তিনি স্ত্রীকে নিয়ে গ্রামের আরও একটি শিব মন্দিরে গিয়ে পুজো দেন। দিলীপের মন্ত্রীত্বের খুশিতে আজ মন্দিরে উপস্থিত ভক্তদের মধ্যে লাড্ডু বিতরণ করেন গ্রামবাসীরা। যা এক বড় খুশির ছবি হয়ে রয়ে গেল। দিলীপ ঘোষের পরিবারের পক্ষ থেকে গ্রামবাসীদের জন্য বিশাল ভূরিভোজের আয়োজন করা হয়েছিল। কুলিয়ানায় দিলীপের পৈতৃক বাড়িতেই সেই আয়োজন করা হয়েছিল। যেখানে কবজি ডুবিয়ে সকলে খাওয়া–দাওয়া করেন। গল্প, আড্ডায় মেতে উঠে অতীতে ফিরে যান অনেকেই।

কী ছিল খাবারের মেনুতে?‌ রবিবাসরীয় দুপুরে খাবারের মেনুতে ছিল—সাদা ভাত, কুমড়োর তরকারি, খাসির মাংস অথবা মাছ এবং আমের চাটনি। আজ ঘরের ছেলেকে মন্ত্রী হিসেবে কাছে পেয়ে গ্রামবাসীদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী তিনি। এমন উৎসবের মেজাজ দেখে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘এতদিন রাজনৈতিক স্বার্থে অনিয়ম হয়েছে। নতুন সরকার সব কিছু খতিয়ে দেখবে। এতদিন রাজ্যবাসীর উপর শুধু শোষণ হয়েছে। আমরা ব্যবস্থা নেব সব অভিযোগের। জঙ্গলমহলের মানুষ বহুদিন ধরেই বঞ্চিত। তাঁদের গ্রামের ছেলে মন্ত্রী হওয়ায় সকলে খুব খুশি।’

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

গরম ভাতের সঙ্গে জমে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি, রইল সহজ রেসিপি

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের একঘেয়ে রান্নায় বদল আনুন, ঘরেই বানান ধাবা-স্টাইল পনির ভুর্জি

কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

গাজর-ছানার এই লাড্ডু একবার বানালেই বারবার খেতে চাইবেন, রইল সহজ রেসিপি

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের

সমুদ্রে ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন শুভেন্দু অধিকারী

হারের শোক কাটিয়ে ছন্দে মেসি, ইন্তার মিয়ামির হয়ে চারটি গোল করলেন আর্জেন্টাইন তারকা