মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে মৃত্যু হল এক ভারতীয়ের। জখম হয়েছেন আরও তিনজন। আজ, রবিবার এমনটাই জানিয়েছে মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাস। জখম ভারতীয়দের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন মস্কোয় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মস্কোও। নিহত ভারতীয়ের নাম-পরিচয় জানা যায়নি। ইউক্রেনের ড্রোন হামলার জেরেই মৃত্যু হয়েছে ওই ভারতীয়ের। রবিবার ভোর রাত থেকে রাশিয়াজুড়ে হামলার ঝাঁঝ অনেকটাই বাড়িয়েছে ইউক্রেন। মূলত আকাশপথে রাশিয়ার রাজধানী মস্কো ও তার পার্শ্ববর্তী এলাকায় হামলা চালিয়েছে কিয়েভ। সূত্রের খবর, এখনও পর্যন্ত রাশিয়ার বিভিন্ন প্রান্তে হামলা চালাচ্ছে ইউক্রেন। মস্কোতে ঘন ঘন সাইরেনের শব্দ শোনা যাচ্ছে।

আরও পডুন: ইরাকের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা কে এই আলি আল-জাইদি?

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিগত চারবছর ধরে চলা যুদ্ধে রাশিয়ায় এটাই ইউক্রেনের সবচেয়ে বড় হামলা। যাতে প্রাণহানির পাশাপাশি বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে মস্কোতে। একাধিক বহুতল ক্ষতিগ্রস্ত। বহুতলগুলির ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে জখম হয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো। রাশিয়া জানিয়েছে, ইউক্রেন শুধুমাত্র ড্রোনের মাধ্যমেই এই ভয়াবহ হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ইউক্রেনের দিক থেকে কমপক্ষে এক হাজারটি ড্রোন গত ২৪ ঘন্টায় হামলা চালিয়েছে। যার মধ্যে কমপক্ষে ৮১টি ড্রোনকে ধ্বংস করে নামিয়েছে মস্কোতে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম। এদিন ভোরের হামলায় মস্কোতেই শুধু চারজনের মৃত্যু হয়। আরও একজনের মৃত্যু হয় রাশিয়ার বেলগোরোড প্রদেশে।

ইউক্রেন শুধু রাশিয়ার বহুতলে নয়, ড্রোন হামলা চালিয়েছে মস্কোর তেল সংশোধনাগারেও। রাশিয়ার হামলার জেরেই পাল্টা আক্রমণ বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তিন দিনের সংঘর্ষবিরতি শেষ হয়েছিল গত মঙ্গলবার। নতুন করে যুদ্ধবিরতির বিষয়ে শুরু হয়েছিল তৎপরতা। পদক্ষেপ করছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তার মাঝেই একে অপরের উপর হামলা শুরু করে এই দুই দেশ। চলতি সপ্তাহের শুরুতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বড়সড় হামলা চালিয়েছিল রাশিয়া। তাতে নিহত হন অন্তত ২৫ জন। এ বার তারই পাল্টা দিয়েছে ইউক্রেন। 

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?