সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাজার খুলতেই শুরু হয়েছে পতন। শেয়ার বাজারে পতন ক্রমশ বাড়ছে। সোমবার শেয়ার বাজার খোলার  কিছুক্ষণের মধ্যেই  ৯০০ পয়েন্ট পড়ে গেল সেনসেক্স এবং নিফটিও ২৮০ পয়েন্টের বেশি নেমে  গিয়েছে। এই ব্যাপক দরপতনের মধ্যে পাওয়ার গ্রিড, টাটা স্টিল, মারুতি, এইচডিএফসি ব্যাংক, আদানি পোর্টস এবং টাইটানের মতো প্রধান কোম্পানিগুলোর শেয়ারেও পতন লক্ষ্য করা গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, আমেরিকা ও ইরানের সংঘাতের জেরে এবং অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়া, এই সবের জন্যই শেয়ার বাজারে পতন হচ্ছে। 

বিএসই লার্জক্যাপ সূচকের একাধিক বড় কোম্পানির শেয়ারে বড় পতন দেখা যায়। টাটা স্টিলের শেয়ার প্রায় ৩.৭৫ শতাংশ, পাওয়ারগ্রিড ৩.৫০ শতাংশ, মারুতি ২.৪০ শতাংশ, ট্রেন্ট ২.২৫ শতাংশ এবং এসবিআই ২.০৫ শতাংশ পর্যন্ত নেমে যায়। পাশাপাশি টাইটান, আদানি পোর্টস ও ইটার্নালের মতো বড় স্টকেও প্রায় ২ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুনঃ যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ভয়াবহ হামলা ইজরায়েলের, নিহত ৩

বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ঘিরে কড়া হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।  হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ বাড়তেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ১১২ ডলার এবং ডব্লিউটিআই ১০৮ ডলারে পৌঁছেছে। এশিয়া ও ইউরোপের বাজারেও ধস নেমেছে। জাপানের নিক্কেই, হংকংয়ের হ্যাংসেং, ব্রিটেনের এফটিএসই-১০০, জার্মানির ড্যাক্স এবং ফ্রান্সের সিএসি সূচকেও বড় পতন দেখা গিয়েছে। ফলে বিশ্ববাজারের চাপেই ভারতীয় শেয়ার বাজারে এই ধরনের বড় ধস। 

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু

রেকর্ড গড়ল রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজী’, ১০০ কোটি টাকার ক্লাবে দ্বিতীয় মারাঠি ছবি

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

বেগুনপোড়া ভুলিয়ে দেবে এই লাউপোড়া ভর্তা, রইল সহজ রেসিপি

‘বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা হবে’, জানালেন দিলীপ

লাভের টোপে লোপাট ১৪ লক্ষ, গয়না ব্যবসায়ীর সাথে যা হল…

স্বস্তি! এক ধাক্কায় আবারও ৬,০০০ টাকা কমল রুপো, সস্তা সোনাও, মুখে হাসি ক্রেতাদের

২০ মন্ত্রী -সহ কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ ভি ডি সতীশনের

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স

ধেয়ে আসছে কালবৈশাখী! জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতার আবহাওয়া কেমন?

সাতসকালে ফের মেট্রো বিভ্রাট! চরম ভোগান্তিতে যাত্রীরা

তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের ছেলে অর্ঘ্য সহ গ্রেফতার ৫

তিন ডব্লিউবিসিএস অফিসারকে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী, কোন দায়িত্ব পেলেন তাঁরা?‌