বিয়ের ১৪ মাসেই সব শেষ, নয়ডায় বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী গৃহবধূ, গ্রেফতার স্বামী-শ্বশুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের ১৪ মাসের মধ্যেই সব শেষ! শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বধূ। ঘটনাটি ঘটেছে, গ্রেটার নয়ডার ইকোটেক-৩ থানার অন্তর্গত জলপুরা গ্রামে। এই ঘটনা সকলকে রীতি মতো চমকে দিয়েছে। ১৪ মাস আগে ১ কোটি টাকা খরচ করে জাঁকজমকপূর্ণ ভাবে মেয়েকে বিয়ে দিয়েছিলেন তাঁর বাবা-মা। কিন্তু শ্বশুরবাড়িতে যে ভয়ঙ্কর অত্যাচারের শিকার হতে হবে তাঁদের মেয়েকে, তা হয়তো কল্পনাও করতে পারেননি মেয়েটির পরিবার। এই ঘটনায় ইতিমধ্যেই মৃতার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, মৃতার নাম দীপিকা, তিনি কুড়ি খেড়া গ্রামের বাসিন্দা ছিলেন। বছর দেড়েক আগে জলপুরার বাসিন্দা হৃতিকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বিয়েতে প্রায় এক কোটি টাকা খরচ করেছিলেন দীপিকার বাবা। শুধু তাই নয়, মেয়ের সুখের জন্যে সাধ্যের বাইরে যৌতুকও দিয়েছিলেন, কিন্তু বিয়ের কয়েক মাস পরেই পরিবেশ বদলে যায়। ঘনঘন যৌতুকের দাবিতে দীপিকার উপর অত্যাচার শুরু হয় তাঁর স্বামীর এবং শ্বশুরবাড়ির লোকজনের।

দীপিকার বাবা-মায়ের অভিযোগ, যৌতুকের দাবিতে তাঁদের মেয়ে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হত। বেশ কয়েকবার মারধরও করা হয়েছিল। তাঁদের মেয়ে প্রায়শই সমস্যায় থাকত, কিন্তু বিয়ে বাঁচানোর জন্যে সে সবকিছু সহ্য করে নিত। তাঁরা ৫১ লক্ষ টাকা যৌতুক দাবি করেছিল। তাঁদের দেওয়া হয়েছিল ১১ লক্ষ টাকা। এরপরেই মেয়ের উপর অত্যাচার শুরু করেন তারা। কয়েকবার তাঁরা মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে দেখা করে সমঝোতারও চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। এরপর গত শনিবার রাতে তাঁরা আচমকাই খবর পান, তাঁদের মেয়ে দীপিকা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটির খবর পেয়ে ইকোটেক-৩ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এবং তাঁরা দীপিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার দিন দীপিকার শ্বশুরবাড়ির এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মেয়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকে ভেঙে পড়েন বাবা-মা।

পুলিশের কাছে মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেন দীপিকার বাবা। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। দীপিকার স্বামী হৃতিক এবং শ্বশুর মনোজকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে। তদন্তকারী কর্মকর্তারা ঘটনার আগে বাড়িতে কী ঘটেছিল তাও জানার চেষ্টা করছেন। মোবাইল কলের বিবরণ, কথোপকথন এবং অন্যান্য ডিজিটাল প্রমাণও খতিয়ে দেখছেন।

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা