বিশ্বের সব জায়গায় কমছে জন্মহার, দায়ী কি স্মার্টফোন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একসময় পৃথিবীর সবচেয়ে বড় চিন্তা ছিল জনসংখ্যা বৃদ্ধি। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গিয়েছে।  কোথাও কোথাও জনসংখ্যা এতটাই কমে যাচ্ছে যে, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অর্থনৈতিক চাপ নয়, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমও এই সমস্যার বড় কারণ হয়ে উঠছে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দুই-তৃতীয়াংশের বেশি দেশে জন্মহার এখন প্রয়োজনীয় মাত্রার নিচে নেমে গিয়েছে। আগে জাপান, দক্ষিণ কোরিয়া, চিন, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রবণতা দেখা গেলেও এখন এশিয়া, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার অনেক দেশেও একই অবস্থা তৈরি হয়েছে। গবেষকদের মতে, গত ১০ থেকে ১৫ বছরে মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে। স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনকে অনেক বেশি স্ক্রিননির্ভর করে তুলেছে। তরুণরা এখন আগের মতো সরাসরি মেলামেশা কম করছেন। বন্ধুত্ব, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও দূরত্ব বাড়ছে। ফলে বিয়ে ও সন্তান নেওয়ার আগ্রহও কমে যাচ্ছে।

আরও পড়ুনঃ ত্রিগ্রহী যোগে শনির নক্ষত্র পরিবর্তন, আগামী ৬ মাস আনন্দে কাটবে ৪ রাশির জাতকদের

বিশেষজ্ঞরা মনে করেন, সামাজিক মাধ্যমে অন্যের সাজানো ‘সুখী জীবন’ দেখে অনেকেই নিজেদের জীবন নিয়ে হতাশ বা অনিশ্চিত হয়ে পড়ছেন। এতে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ার আগ্রহ কমছে। তবে শুধু প্রযুক্তিকে দায়ী করা হচ্ছে না। বাড়ির উচ্চমূল্য, চাকরির অনিশ্চয়তা, সন্তানের পড়াশোনার খরচ এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাও বড় কারণ। এমনকি জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ সরকারিভাবে আর্থিক সহায়তা দিলেও জন্মহার বাড়ানো সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু অর্থনৈতিক সঙ্কট নয়, বদলে যাওয়া জীবনধারা ও সামাজিক বাস্তবতারও একটি বড় প্রভাব।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল