সমুদ্রের ৬০ মিটার গভীরে সলিল সমাধি, মালদ্বীপে নিখোঁজ ৪ ডুবুরির দেহ উদ্ধার

মালদ্বীপে স্কুবা ডাইভিং অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ইতালির ৫ ডুবুরি। অবশেষে চার ডুবুরির মৃতদেহ উদ্ধার। একজনের দেহ আগেই পাওয়া গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদ্বীপে স্কুবা ডাইভিং অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ইতালির পাঁচ ডুবুরি। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছিল। পাঁচজন ডুবুরির মধ্যে ১ জনের খোঁজ মিললেও বাকি চারজন ডুবুরির খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ভাভু অ্যাটলের প্রায় ৬০ মিটার গভীরে একটি জলমগ্ন গুহা থেকে ওই চার ডুবুরির মৃতদেহ উদ্ধার হল। ফিনল্যান্ড ও মালদ্বীপের প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের যৌথ দল এই উদ্ধারকার্যটি সম্পন্ন করেছেন। এই অভিযানের সময় মালদ্বীপের উদ্ধারকারী আরও এক ডুবুরির মৃত্যু হয়েছে। যিনি শনিবার উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন। এই ঘটনাটি মালদ্বীপের ইতিহাসে সবচেয়ে মারাত্মক স্কুবা ডাইভিং দুর্ঘটনা।

নিহত ডুবুরিদের মধ্যে রয়েছেন, জেনোয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত চারজন সদস্য, সামুদ্রিক জীববিজ্ঞানের অধ্যাপক মনিকা মন্টেফালকোনে, তাঁর মেয়ে জর্জিয়া, গবেষক মুরিয়েল ওডেনিনো ও ফেদেরিকো গুয়ালতিয়েরি। পঞ্চমজন ছিলেন ডাইভিং প্রশিক্ষক ও বোট অপারেশন ম্যানেজার জিয়ানলুকা বেনেদেত্তি। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার পাঁচজনের ডুবুরি দলটি মালদ্বীপের রাজধানী মালে-র দক্ষিণে অবস্থিত ভাভু অ্যাটলের কাছে ওই গুহায় প্রবাল নমুনা সংগ্রহ করার উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু তাঁরা আর ফিরে আসেননি। এরপর থেকেই তাঁদের খোঁজ চলছিল। অবশেষে ৪ জনের মৃতদেহ উদ্ধার হল। গত শনিবার একজনের দেহ উদ্ধার হয়েছিল।

এই বিষয়ে ডাইভ ট্যুর অপারেটরের একজন প্রতিনিধি বলেছেন, দলটি প্রথম ৩০ মিটারের গভীরে যাওয়ার অনুমতি নিয়েছিল। কিন্তু তাঁদের পরিকল্পনা ছিল আরও গভীরে যাওয়ার। সে বিষয়ে কেউ অবগত ছিল না। সমুদ্রের এরকম গভীরতায় যাওয়ার জন্য মুলত মালদ্বীপের সামুদ্রিক কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। তাঁরা যদি এই পরিকল্পনার কথা জানাতেন, তাহলে তাঁদের অনুমতি দেওয়া হতনা। তিনি আরও জানিয়েছেন, সাধারণত সমুদ্রের গভীর গুহায় ডুব দেওয়ার জন্য বিশেষ কারিগরি সরঞ্জাম নেওয়ার দরকার হয়। কিন্তু মৃত ডুবুরিরা সাধারণ স্কুবা ডাইভিং সরঞ্জাম নিয়েছিলেন। যদিও ভুক্তভোগীরা অভিজ্ঞ ডুবুরি ছিলেন, কিন্তু তাঁরা বিপদ থেকে বেরিয়ে আসতে পারেনিনি। সেই কারণেই তাঁদের মৃত্যু হয়েছে। মালদ্বীপ প্রবাল দ্বীপপুঞ্জ এবং বিলাসবহুল স্কুবা ডাইভিং পর্যটনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। জলেই যাদের পেশা, আজ সেই পেশাই ৫জনের প্রাণ কেড়ে নিল।

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি,তারপর যা হল…

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ