প্যাচপ্যাচে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, কবে বদলাবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। সকাল থেকে দক্ষিণবঙ্গে প্যাচপ্যাচে গরমে ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ। ক্লান্তি কোনওভাবেই পিছু পিছু ছাড়ছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানা গিয়েছে,  রাজ্যের দুই প্রান্তে আবহাওয়ার বৈপরীত্য বজায় থাকবে। দক্ষিণবঙ্গে যেমন বজায় থাকবে অস্বস্তি, তেমন উত্তরবঙ্গে চলবে বৃষ্টি।

ইতিমধ্যে আন্দামানে বর্ষা এসে গিয়েছে। নির্ধারিত সময়ের ছয়দিন আগে কেরলে বর্ষা প্রবেশ করবে বলে জানা গিয়েছে। তারমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম চরমে উঠবে। তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও, ফিল লাইক টেম্পারেচার বেশি থাকবে। ইতিমধ্যে কলকাতার তাপমাত্রা রয়েছে ৩৬-৩৭ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে পৌছতে পারে। তবে মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে কালবৈশাখী হতে পারে বলে জানানো হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে৷ সঙ্গে জারি থাকবে গরম। বৃহস্পতিবার থেকে কমবে ঝড়-বৃষ্টির প্রভাব। আগামী ৭ দিন এই গরম বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের মানুষ যখন গরমে পুড়ছে, তখন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে দমকা হাওয়াও। বৃহস্পতিবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ।

রিল বানানোর নেশায় মাঝ নদীতে ‘থার’, ভাইরাল যুবকদের কাণ্ড

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে খেলবেন নেইমার

জামাইকে ৪ লক্ষ টাকার বিশেষ চপ্পল উপহার শ্বশুরের

চলন্ত গাড়িতে আগুন, বাবা-মেয়ের মর্মান্তিক পরিণতি

ভ্রমণের নেশা রয়েছে, একবার ঘুরে আসুন এই আশ্চর্য গুহাগুলি থেকে

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

আজ প্রচারের শেষদিনে ফলতায় রোড শো মুখ্যমন্ত্রীর

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

ঈশান ঝড়ে উড়ে গেল চেন্নাই, প্লে-অফে হায়দরাবাদ-গুজরাত

মহারাষ্ট্রের পালঘরে বরযাত্রী বোঝাই গাড়ি-ট্রাক সংঘর্ষ, ১৩ জনের মৃত্যু

মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়, ১৫ তলা থেকে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর

‘স্লো ট্রাভেল’-এর নতুন ট্রৈন্ড , ঘুরে আসুন পাহাড়ের কোলে শান্ত উত্তরাখণ্ডে

আগামী বছর IPL-এ খেলবেন ধোনি? সবটা স্পষ্ট করলেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং