সলমানের গ্যালাক্সি বাসভবনে সাপের উৎপাত, আতঙ্কে ভাইজানের পরিবার

এত নিরাপত্তার বেষ্টনী থাকা সত্ত্বেও মুম্বইয়ে সলমান খানের গ্যালাক্সির বাড়িতে ঢুকে পড়ল ৫ ফুট লম্বা সাপ। গতকাল মাঝ রাতে অভিনেতার অ্যাপার্টমেন্টে একটি সাপ দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! এত নিরাপত্তার বেষ্টনী থাকা সত্ত্বেও মুম্বইয়ে সলমান খানের গ্যালাক্সির বাড়িতে ঢুকে পড়ল ৫ ফুট লম্বা সাপ। গতকাল মাঝ রাতে অভিনেতার অ্যাপার্টমেন্টে একটি সাপ দেখা গিয়েছে। যে কারণে তাঁর বাড়ির চত্বরে খানিকক্ষণের জন্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে বিষয়টি জানাজানি হওয়া মাত্রই একজন প্রশিক্ষণপ্রাপ্ত সাপুড়ে এসে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। একটি প্রতিবেদন অনুসারে, অভিনেতার গ্যালাক্সি ভবনের যেখানে তিনি তাঁর পরিবারের সঙ্গে থাকেন, সেখানেই সাপটিকে পাওয়া গিয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গিয়েছে, সাপটি প্রায় পাঁচ ফুট লম্বা। সাপুড়ে সাপটিকে তাড়া করে তাকে ধরতে সক্ষম হন। সাপটিকে নিজের হাতে পেঁচিয়ে ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেন। পরে ঘটনাস্থলে উপস্থিত বনবিভাগের কর্মকর্তাদের কাছে তুলে দেন। যেহেতু সরীসৃপটিকে কোনও সুরক্ষামূলক সরঞ্জাম ছাড়াই ধরেছিলেন সাপুড়ে, তাই ধারণা করা হচ্ছে সাপটি তেমন বিষধর ছিল না। তবে সাপ ধরার অভিযান চলাকালীন সলমানের বাড়ির পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছিলেন কর্মকর্তারা। জানা গিয়েছে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল সাপটিকে অভিনেতার বাড়িতে সর্বপ্রথম দেখতে পেয়েছিল। এরপরেই তিনি সাপুড়ে এবং বনবিভাগ কর্মকর্তাদের খবর দেন।

 

এদিকে গত রবিবার রাতে উন্মুক্ত ঊর্ধ্বাংশে জমে থাকা ফোটা ফোটা ঘামের ছবি পোস্ট করে নেটপাড়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন সুপারস্টার সলমান খান। তাঁর ছবির পাশাপাশি ক্যাপশন নিয়েও সমাজ মাধ্যমে হৈচৈ পড়ে গিয়েছিল। ষাট বছর বয়সেও ‘শার্টলেস’ অবতারে ভাইজানের সুঠাম শরীর দেখে কুপোকাত হয়ে যান ভক্তকূল। তবে ক্যাপশনে তিনি একাকীত্বের ইঙ্গিত দিয়েছিলেন। তাতেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন সলমানের পরিবার থেকে ভক্তরা সবাই। অনেকের ধারণা ছিল, অভিনেতাকে একাকীত্ব গ্রাস করেছে নাকি? কেননা ষাট বছর বয়সেও তিনি অবিবাহিত। তবে এমন চর্চা শুরু হতেই নেটপাড়ায় একটি পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা।

তিনি বলেছেন, ‘আমি তো আমার সম্পর্কে কিছু বলিনি। আর আমি একাকীত্বে কেন ভুগব, যেখানে আমার একটি সুন্দর পরিবার রয়েছে, আমাকে ভালবাসার জন্যে এত ভক্তরা রয়েছেন। প্রত্যেকের আশীর্বাদে আমি পরিপূর্ণ। আমি এই পৃথিবীর সবথেকে সুন্দর এবং সুখী মানুষ, অনেক সময় কাজের চাপে ক্লান্ত হয়ে যাই। তাই তখন মনে হয় নিজের জন্যে একটু সময় চাই।’ আর এমন ঘটনার মধ্যেই সলমানের বাড়ি থেকে সাপ উদ্ধার হল। কাজের ক্ষেত্রে সলমানকে সর্বশেষ এ আর মুরুগাদোস পরিচালিত ২০২৫ সালের ছবি ‘সিকান্দার’-এ দেখা গিয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। এরপর তাঁকে রীতেশ দেশমুখ অভিনীত ‘রাজা শিবাজী’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। এরপর অভিনেতাকে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে দেখা যাবে।

ফলতায় প্রয়াত কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজে মুখ্যমন্ত্রী, পাতে থাকবে কী কী জানেন

তিন মাসে আয় ৬১,৫০০ টাকা, দারুণ সুবিধা দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম,জানেন কারা পাবেন?

‘জলাতঙ্ক আক্রান্ত এবং গুরুতর অসুস্থ কুকুরদের মেরে ফেলতে হবে,’ নির্দেশ সুপ্রিম কোর্টের

সময় রায়নার ‘India’s Got latent 2’-এর বিচারকের আসনে আলিয়া-শর্বরী, ফের বিতর্ক

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই কন্যা সন্তানকে খুন করে পুলিশ ডাকলেন প্রবাসী বাংলাদেশি

সল্টলেকে উদ্ধার তরুণীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

বিয়ের কিছুদিন পরেই নিখোঁজ নববধূ, গ্রেফতার ৩

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, ওয়াটার পার্কের জলে প্রাণ গেল ৮ বছরের শিশুর

গরমে পেট থাকবে ঠাণ্ডা, আম দিয়ে বানান মাছের বিশেষ পদ

‘ধোনি জানতেন না…’ খেলোয়াড় নির্বাচন নিয়ে অজানা কাহিনী সামনে আনলেন সৌরভ