অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই কন্যা সন্তানকে খুন করে পুলিশ ডাকলেন প্রবাসী বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা : হাড়হিম ঘটনা অস্ট্রেলিয়ায়। সিডনির এক বাড়ি থেকে উদ্ধার হয়েছে মা ও তাঁর শিশুসন্তানের নিথর দেহ।  এই ভয়াবহ হত্যাকাণ্ডে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ায়। এই ঘটনায় ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেফতার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।

পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি নিজেই জরুরি নম্বরে ফোন করে ঘটনার কথা জানান। এরপর পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ক্যাম্পবেল টাউন এলাকার বাড়ির ভেতর থেকে ৪৭ বছর বয়সী স্ত্রী এবং ১২ ও ৫ বছর বয়সী দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুই শিশুই বিশেষ চাহিদাসম্পন্ন ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: সল্টলেক গেস্ট হাউসে উদ্ধার তরুণীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি জানান, ঘটনাস্থলের পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ ও সহিংস। নিহতদের শরীরে ধারালো একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হলেও কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। পরিবারটি প্রায় দশ বছর আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসে। পরিবার সুত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি বাড়িতে থেকে সন্তানদের দেখাশোনা করতেন, আর তাঁর স্ত্রী চাকরি করে সংসার চালাতেন। অভিযুক্তের বিরুদ্ধে পারিবারিক সহিংসতাজনিত তিনটি খুনের অভিযোগ আনা হয়েছে।মঙ্গলবার ক্যাম্পবেল টাউন আদালতে তাকে হাজির করা হয়। আইনজীবী জাওয়াদ হোসাইন আদালতে তার পক্ষে উপস্থিত হয়ে জানান, ওই ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়েছেন। 

পুলিশ আরও জানিয়েছে, এর আগে পরিবারটির বিরুদ্ধে কোনো ধরনের পারিবারিক সহিংসতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় পুরো সমাজের মতো তিনিও গভীরভাবে ব্যথিত। একই সঙ্গে তিনি পারিবারিক সহিংসতা প্রতিরোধে সরকারের উদ্যোগ জোরদারের ইঙ্গিত দেন। শিশুদের সুরক্ষার স্বার্থে আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্ত ও নিহতদের নাম প্রকাশ করা হয়নি।

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আটক ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে বড় সাফল্য, ৩ দিনের মধ্যেই গ্রেফতার দম্পতি

নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

আত্মবিশ্বাসের অভাব থেকে মিস ইউনিভার্স কেরালা, জানান তাঁর অনুপ্রেরণার গল্প

১০ মিনিটে গ্রোসারি নয়, এবার সাপও! ব্লিঙ্কিট কর্মীর কাণ্ডে চক্ষু চড়কগাছ নেটদুনিয়ার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু