২৪ ঘন্টার মধ্যে আবারও বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ক্রেতাদের মুখের হাসি উড়ল

মঙ্গলবার (১৯ মে) সকালে দেশীয় বাজারে তথা ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যানুযায়ী, ভারতীয় বুলিয়ন বাজারে সোনা এবং রুপোর দাম বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দাম বাড়ল সোনা-রুপোর। ২৪ ঘন্টার মধ্যেই ক্রেতাদের মুখের হাসি উড়ল। গতকাল সপ্তাহের প্রথম লেনদেনের দিনে সোনা-রুপোর দামে বিরাট পতন হয়েছিল। রুপোর দাম প্রায় সাড়ে ৬ হাজার টাকার বেশি কমে গিয়েছিল। সোনাও ১০০০ টাকা কমেছিল। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই সোনা-রুপোর দামে উল্লেখ্যযোগ্য পরিবর্তন হয়েছে। রুপোর দাম প্রায় ২ লক্ষ ৭০ হাজার পেরিয়ে গিয়েছে। গগনচুম্বী সোনাও। গত সপ্তাহে সোনা ও রুপোর উপর কেন্দ্রীয় সরকারের আমদানি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের পর গহনাপ্রেমীদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। কেননা রুপোর দাম রকেটের গতিতে ৩ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছিল। পাল্লা দিয়ে বেড়েছিল সোনার দামও। কিন্তু এরপর গতকাল এক ধাক্কায় অনেকটাই কমেছিল রুপোর দাম। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে আমূল পরিবর্তন।

মঙ্গলবার (১৯ মে) সকালে দেশীয় বাজারে তথা ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যানুযায়ী, ভারতীয় বুলিয়ন বাজারে সোনা এবং রুপোর দাম বেড়েছে। আজ ১০ গ্রাম ২২-ক্যারেট সোনার দাম ১,৪৫,০০০ টাকা ছাড়িয়েছে। আর রুপোর দাম প্রতি কেজিতে ২,৭০,২২১ টাকায় পৌঁছেছে। ৯৯৫ বিশুদ্ধতা অর্থাৎ ২৩ ক্যারেট সোনার দাম ১,৫৮,২৭১ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৪৫,৫৫৯ টাকা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্তও প্রতি কেজি রুপোর দাম ছিল ২৬৮,০৪০ টাকা। সুতরাং ২৪ ঘন্টায় ২,১৮১ টাকা ব্যয়বহুল হল রুপো। তবে সর্বোচ্চ দামের থেকে অনেকটাই কমে বিক্রি হচ্ছে রুপো।

গত জানুয়ারিতে প্রথমবারের মতো রুপোর দাম প্রায় ৪ লক্ষের গণ্ডি পেরিয়ে সর্বোচ্চ ৪,৫৭,৩২৮ টাকা ছুঁয়েছিল। এরপর থেকেই রুপোর দামের পতন হচ্ছে। গতকাল সোমবার, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ৩ জুলাই মেয়াদোত্তীর্ণ রুপোর দাম কমে হয়েছিল ২,৬৪,৯৪৯ টাকা। অন্যদিকে সোনার দাম আরও ১,০০০ টাকা কমে ১,৫৭,৫৪৭ টাকা হয়েছিল।

প্রকাশ্যে রাস্তায় দম্পতিকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত বেড়ে ১৩১, নতুন এলাকাতেও ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণ

শোরগোল ফেলে দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে চেনেন?

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

ভাইরাল নগদ টাকার ভিডিও ঘিরে ত্রিপুরায় নিরাপত্তা বাহিনীর এক দম্পতি গ্রেফতার

‘পোলিং এজেন্ট পাবে না বলে পালিয়েছে’, পুনর্নির্বাচনে জাহাঙ্গিরের নাম প্রত্যাহার নিয়ে মন্তব্য শুভেন্দুর

২৫ বছর ধরে বিনামূল্যে বিদ্যুৎ, PM Surya Ghar প্রকল্পে সরকার দিচ্ছে বিপুল ভর্তুকি!

বিয়ের প্রস্তাব নাকচ, পাঞ্জাবি গায়িকাকে অপহরণ করে খুন, খাল থেকে উদ্ধার দেহ

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

রাজনীতি চলবে না, পালাবদলের পর দুধ-গঙ্গাজলে ‘শুদ্ধিকরণ’ কঙ্কালীতলায়

ফলতার পুনর্নির্বাচনে লড়বেন না জাহাঙ্গির, প্রত্যাহার করলেন নিজের নাম

আরজি কর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের