রাজনীতি চলবে না, পালাবদলের পর দুধ-গঙ্গাজলে ‘শুদ্ধিকরণ’ কঙ্কালীতলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের অন্যতম ঐতিহ্যবাহী স্থান কঙ্কালীতলা মন্দির। বাংলায় পালাবদলের পর থেকেই বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। ক্ষমতায় এসেই সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দিরে ‘বিধর্মীদের’ প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছিল বিজেপির নেতা-কর্মীরা। এই আবহে মঙ্গলবার (১৯ মে) সকালে কঙ্কালীতলা এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মন্দির চত্বরে অনুষ্ঠিত হল শুদ্ধিকরণ কর্মসূচি।

দুধ ও গঙ্গাজল দিয়ে মন্দির চত্বর ধোয়ার পাশাপাশি করা হয় হোম যজ্ঞ ও বিশেষ পুজার্চনা। সকাল থেকেই মন্দির এলাকায় ভক্ত ও স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের একাংশের দাবি, কঙ্কালীতলা একটি পবিত্র তীর্থস্থান। সেখানে কোনও রাজনৈতিক ছোঁয়া যেন না লাগে। তাঁদের কথায়, মন্দিরে রাজনীতির প্রবেশ না হোক, মন্দির মন্দিরের জায়গাতেই থাকুক।

আরও পড়ুন-কাগজের প্লেট তৈরির কারখানায় আগ্নেয়াস্ত্র? বিহারে পুলিশের যৌথ অভিযানে সাফল্য

তৃণমূলকে বিপুল ব্যবধানে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এরপরেই সতীপীঠ কঙ্কালীতলায় ‘বিধর্মীদের’ প্রবেশ নিষিদ্ধ করে বিজেপি নেতা-কর্মীরা। মন্দির চত্ত্বর-সহ পবিত্র কুণ্ডে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়৷ পরে মন্দিরের গেটে একটি ব্যানার লাগিয়ে দেওয়া হয়৷ তাতে লেখা হয়, ‘জয় মা কঙ্কালী, হিন্দু ধর্মাবলম্বী মানুষ ব্যতিত বিধর্মীদের মন্দিরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।’

এমনকি, মন্দিরের পুরোহিত ও সেবাইতদের ডেকে জানিয়ে দেওয়া হয়, যেন কোনও মুসলমান সম্প্রদায়ের মানুষকে মন্দিরে প্রবেশ করতে না দেওয়া হয়৷ পাশাপাশি কঙ্কালীতলা মন্দিরের ট্রাস্ট বোর্ডে যেন কোনও মুসলমান সম্প্রদায়ের মানুষের নাম না রাখা হয়৷ এত কাল এই রীতি ছিল না৷ যে কেউ মন্দিরে যেতে পারতেন৷ এবার থেকে তা কঠোরভাবে নিষিদ্ধ করতে মাঠে নামল বিজেপি৷

বেহাল দশা স্বাস্থ্যকেন্দ্রের, জঙ্গল পরিষ্কার করতে কাটারি ধরলেন চাঁপদানির বিধায়ক

অপহরণ করে প্রাণে মারার চেষ্টা! পুলিশের হাতে গ্রেফতার ৭

প্রকাশ্যে রাস্তায় দম্পতিকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত বেড়ে ১৩১, নতুন এলাকাতেও ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণ

শোরগোল ফেলে দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে চেনেন?

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

ভাইরাল নগদ টাকার ভিডিও ঘিরে ত্রিপুরায় নিরাপত্তা বাহিনীর এক দম্পতি গ্রেফতার

‘পোলিং এজেন্ট পাবে না বলে পালিয়েছে’, পুনর্নির্বাচনে জাহাঙ্গিরের নাম প্রত্যাহার নিয়ে মন্তব্য শুভেন্দুর

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

রাজনীতি চলবে না, পালাবদলের পর দুধ-গঙ্গাজলে ‘শুদ্ধিকরণ’ কঙ্কালীতলায়

ফলতার পুনর্নির্বাচনে লড়বেন না জাহাঙ্গির, প্রত্যাহার করলেন নিজের নাম

আরজি কর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের