কাগজের প্লেট তৈরির কারখানায় আগ্নেয়াস্ত্র? বিহারে পুলিশের যৌথ অভিযানে সাফল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ণিয়া : কাগজের প্লেট তৈরির কারখানার আড়ালে চলছিল অস্ত্র তৈরির কাজ। পূর্ণিয়ায় বিহার এবং কলকাতা পুলিশের যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা মিঠু কুমার (২৮), গবর রাই (৩৬), মহম্মদ আনোয়ার খান (৪৮), মহম্মদ আফতাব আলম (৩৫), সুরজ কুমার (৩৪)।

জানা গিয়েছে, গোপনে অস্ত্র তৈরির খবর গোয়েন্দা সূত্রে পায় কলকাতা পুলিশের এসটিএফ। তাঁরাই বিহার এসটিএফকে বিষয়টি জানায় এবং পূর্ণিয়ার দামদহ থানার যৌথ উদ্যোগে মাধবনগরের হরিপুরে অভিযান চালানো হয়। সেখানে একটি কাগজের প্লেটের তৈরির কারখানা রয়েছে। তার আড়ালেই তৈরি হতো অস্ত্র। মাটির নিচে থাকা এই কারখানা থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে। তারমধ্যে রয়েছে ৫টি পিস্তল, ৫টি অর্ধেক তৈরি হওয়া পিস্তল, ৪টি পিস্তলের বাট, একটি লেদ মেশিন, মিলিং মেশিন ও ড্রিল মেশিন। একটি গ্রাইন্ডিং ও পলিশিং মেশিন। পাশাপাশি উদ্ধার হয়েছে উন্নতমানের আগ্নেয়াস্ত্র উৎপাদনে ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জাম।

পুলিশ সূত্রে খবর, গোপনে তাঁদের কাছে খবর আসে বিহারে একটি কারখানার আড়ালে চলছে অস্ত্র তৈরির কাজ। সেই খবর পেয়েই কলকাতা পুলিশের এসটিএফ বিহারে যায়। বিহার এসটিএফ ও পুলিশের সঙ্গে কথা বলে। তারপরেই সেখানে হানা দিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে ৪ জনকে গ্রেফতার করা হয়। তারপরে মূল অভিযুক্ত সুরজ কুমার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং বিএনএস-এর উপযুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মানুষ যাতে টের না পায়, তারজন্য প্লেট কারখানার আড়ালে চলছিল এই অস্ত্র তৈরির কাজ। 

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

ব্যাসন নয় চাল দিয়েই বানান নরম-স্পঞ্জি ধোকলা, জেনে নিন রেসিপি

নমাজ পড়তে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর, চাঞ্চল্য ডোমকলে

নেপালে হড়পা বান থেকে বাঁচতে গাছের ডালে আশ্রয়, তিনদিন পর মায়ের কোলে ফিরল ৮ বছরের খুদে

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক