‘পোলিং এজেন্ট পাবে না বলে পালিয়েছে’, পুনর্নির্বাচনে জাহাঙ্গিরের নাম প্রত্যাহার নিয়ে মন্তব্য শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী তথা স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে ও ফলতার মানুষের স্বার্থে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন জাহাঙ্গির। আর সেই খবর পেতেই কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার ফলতাতেই বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো ও জনসভা করেন তিনি। সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, ‘ভয় পেয়েছে বলে পালিয়ে গিয়েছে জাহাঙ্গির। কারণ বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনে কোনও বুথে পোলিং এজেন্ট দিতে পারবে না। সেই কারণে শেষ মুহূর্তে পালিয়ে গিয়েছে।’ এদিন তিনি আরও বলেছেন, ‘ভাইপোবাবু এলেন না কেন প্রচারে? কোথায় তাঁর প্রার্থী?’ মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূলকে এদিন তীব্র আক্রমণ করেন লকেট চট্টোপাধ্যায়।

আরও পডুন: এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

তিনি বলেন, ‘৮০ জন বিধায়ক ও ২৯ জন সাংসদ থাকা সত্ত্বেও তৃণমূলের কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হয়েছে। কাউকে ছাড়া হবে না। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবার মডেল নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেছেন, ‘একজনের ছবি দেওয়া থাকত। বলা হত, ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখাক। ডায়মন্ড হারবার মডেল বলে আদতে কিছু নেই। এরা শুধু বাজে কথা বলত।’

আগামী বৃহস্পতিবার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। আজ, মঙ্গলবার বিকেলে ভোটের প্রচার শেষ হওয়ার আগে সাংবাদিক বৈঠক করে ফলতার মানুষের স্বার্থে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন জাহাঙ্গির খান। দুদিন আগে ফলতায় নির্বাচনী সভা করতে গিয়ে জাহাঙ্গির খানের ভার নিজের হাতে নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে গেলেন ফলতার একসময়ের ‘বাহুবলি’ জাহাঙ্গির। তবে মনোনয়ন প্রত্যাহারের দিন যেহেতু পেরিয়ে গিয়েছে, তাই নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নিলেও ইভিএমে জাহাঙ্গিরের নাম থাকবে।

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি

মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা,ICDS কর্মীর বাড়িতে তালা দিল মহিলারা

জামিনে মুক্তি, ধর্ষককে মালা পরিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে উল্লাশ মিছিল অনুরাগীদের

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান-ডে’তে অধিনায়ক শুভমন, বিশ্রামে বুমরাহ

ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম ৫৬১ কোটি টাকা ঘোষণা করছে ইরান

বেহাল দশা স্বাস্থ্যকেন্দ্রের, জঙ্গল পরিষ্কার করতে কাটারি ধরলেন বিজেপি বিধায়ক

অপহরণ করে প্রাণে মারার চেষ্টা! পুলিশের হাতে গ্রেফতার ৭

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত বেড়ে ১৩১, নতুন এলাকাতেও ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণ

শোরগোল ফেলে দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে চেনেন?

ভাইরাল নগদ টাকার ভিডিও ঘিরে ত্রিপুরায় নিরাপত্তা বাহিনীর এক দম্পতি গ্রেফতার