আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান-ডে’তে অধিনায়ক শুভমন, বিশ্রামে বুমরাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি ওয়ানডের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়ান ডে-তে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা ও হার্দিক পাণ্ড্য। তবে তাঁদের ফিটনেস নিয়ে চিন্তিত রয়েছে বিসিসিআই। ওয়ান ডে ও টেস্ট ম্যাচের জন্য অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। আজ, মঙ্গলবার (১৯ মে) অসমের গুয়াহাটি থেকে দল ঘোষণা করেন বোর্ড কর্তারা। যাতে টেস্ট ও ওয়ানডে-তে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে। হর্ষ দুবে, গুরনূর ব্রার ও মানব সুথারকে টেস্ট দলে রেখেছে বিসিসিআই। আর লখনউ সুপার জায়ান্টসের প্রিন্স যাদবকে নেওয়া হয়েছে ওডিআই সিরিজের জন্য।

যশপ্রীত বুমরাহকে আফগানিস্তানের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। চলতি মাসেই শেষ হচ্ছে আইপিএল। তারপরেই জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে খেলতে নামবেন শুভমন, শ্রেয়সরা। জুন মাসের ৬ তারিখ থেকে শুরু হচ্ছে টেস্ট। ১৪ জুন থেকে শুরু হবে ওয়ান-ডে। তার জন্যই এদিন দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। আইপিএলে ভালো পারফরমেন্সের নিরিখে নতুন কয়েকজন প্লেয়ারকে দেওয়া হয়েছে সুযোগ। তবে জল্পনা থাকলেও সুযোগ পাননি বৈভব সূর্যবংশী। টেস্টের দলে নেওয়া হয়নি রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেলকেও। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টেস্ট দলে রয়েছেন- শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পন্থ, দেবদূত পাড়িক্কল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, মানব সুথার, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনূর ব্রার এবং হর্ষ দুবে।

আরও পডুন: আগামী বছর IPL-এ খেলবেন ধোনি? সবটা স্পষ্ট করলেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং

ওডিআই সিরিজের জন্য ঘোষিত দলে থাকছেন- শুভমান গিল (অধিনায়ক) রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, অর্শদীপ সিং, ইশান কিষাণ, হার্দিক পাণ্ড্য, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনূর ব্রার এবং হর্ষ দুবে। তবে চর্চাতে থাকলেও আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে-তে সুযোগ পাননি মহম্মদ সামি।

জুন মাসের ৬ তারিখে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলা হবে চণ্ডীগড়ের মুল্লানপুর স্টেডিয়ামে। তিনটি ওয়ান-ডে হবে ধর্মশালা, লখনউ ও চেন্নাইতে।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক