এই সরোবরে কয়েন দিলেই ইচ্ছাপূরণ হয়! দূর-দূরান্ত থেকে স্নান করতে আসেন ভক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের আজমীরে ব্রহ্মা মন্দিরের পাশে একটি সরোবর রয়েছে। প্রতিবছর হাজার হাজার ভক্ত আসেন সেই সরোবরে স্নান করতে। জনশ্রুতি, এই সরোবরে স্নান করা হলে মনে শান্তি আসে। পাপমোচন হয়। অনেক ভক্তরা এই সরোবরে কয়েন ফেলে ইচ্ছাপূরণের জন্য প্রার্থনা করেন। 

সরোবরে কয়েন ফেলার প্রথা খুব পুরোনো বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই প্রথা অত্যন্ত শুভ। আন্তরিক ইচ্ছা ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে সরোবরে কয়েন ফেলা হলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। তবে এই প্রথার একটি বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে। আগে তামার মুদ্রা ব্যবহৃত হত। তামা জলকে শুদ্ধ রাখতে সাহায্য করে। মানুষ আগে খাওয়ার জন্য নদী ও কুয়োর জল ব্যবহার করত। সেই কারণে জল শুদ্ধ রাখতে লোকেরা তামার মুদ্রা ফেলত। পানীয় জল শুদ্ধ করার জন্য তামার কয়েন অত্যন্ত ভাল। সারাদেশেই পুকুর, নদীতে কয়েন ফেলার চল রয়েছে।

বিশেষ করে কোনও মন্দিরের পাশে যদি পুকুর থাকে তাহলে তার নিচে একাধিক কয়েন পড়ে থাকতে দেখা যায়। তবে কয়েন নিক্ষেপ করলে ইচ্ছাপূরণ হয়, তার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিন্তু ভক্তরা এটিকে তাদের বিশ্বাস ও আস্থার ফল বলে মনে করেন। অনেকেই মনে করেন, সেখানে গেলে মনে প্রশান্তি আসে।। ইতিবাচক শক্তির অভিজ্ঞতা হয়। জীবনে ইতিবাচক প্রভাব আনতে অনেকই দূর থেকে আসেন।

জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে, দোষ-ত্রুটি কাটাতে জলের মধ্যে কয়েনের সঙ্গে কিছু পুজোর উপকরণ ফেললে শুভ ফল পাওয়া যায়। প্রবহমান জলে তামা বা রুপোর কয়েন ফেললে দোষমুক্তি হয়। অনেকে মনস্কামনা পূরণ হওয়ার কথা মনে করে কয়েন ফেলেন। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল