পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের রথীন ঘোষকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী সোমবার (২৫ মে) সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে রথীনকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার তলব করা হয়েছে রথীন ঘোষকে। কিন্তু, বারংবার হাজিরা এড়িয়েছিলেন তিনি। তবে গত ১৫ মে সিজিও কমপ্লেক্সে হাজির হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। প্রায় ১০ ঘণ্টা তাঁকে জেরা করা হয়। সেদিন ইডি দফতরে ঢোকার মুখে তিনি জানিয়েছিলেন, ‘তাঁকে কেন ডাকা হচ্ছে তিনি জানেন না।’ তবে ইডি দফতর থেকে বেরিয়ে কিছু বলেননি তিনি।

আরও পড়ুন-বিনামূল্যে বাসে সফর করতে মহিলাদের মিলবে পিংক কার্ড, পাঁচ হাজার বাসও কিনবে রাজ্য

সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার জট খুলতেই রথীন ঘোষকে তলব করা হয়েছে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তাঁর সময়ে নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় বেনিয়ম হয়েছিল বলে অভিযোগ। কী ভাবে নিয়োগ হয়েছিল, কারা টাকা নিয়েছিল এবং এর পিছনে কত বড় চক্র সক্রিয় ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডির আধিকারিকরা।

এর আগে, ১১ মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। সেদিনই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর ছেলে সমুদ্র বসু এবং আইনজীবী। প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাবাদের পরে গ্রেফতার করা হয় সুজিতকে। ইডি সূত্রে সেদিন জানানো হয়েছিল, বয়ানে একাধিক অসঙ্গতি এবং অসহযোগিতা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সুজিত বসুকে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি