রোদের তাপেই ছাদে সর্ষের তেল দিয়ে ডিম ভাজলেন যুবক, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্যাস নেই তবুও ভাজা হচ্ছে ডিম! তাপপ্রবাহের দাপট দিন দিন আরও বাড়ছে। উত্তর ভারত সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে রোদ আর গরমে নাজেহাল সাধারণ মানুষ। দুপুরে রাস্তায় বের হওয়াই যেন দুঃসাহসিক কাজ। এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি অবিশ্বাস্য দৃশ্য। প্রখর রোদে উত্তপ্ত ছাদের ওপর তেল ঢেলে ডিম ফাটাতেই সেটি ধীরে ধীরে সেদ্ধ হতে শুরু করে। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, ‘আর গ্যাসের দরকার নেই।’

বর্তমানে উত্তর ভারত সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত। দুপুরের রাস্তায় বের হওয়াই দুষ্কর হয়ে উঠেছে। মানুষ মুখে তোয়ালে জড়িয়ে বাইরে বের হচ্ছেন আর শহরের বিভিন্ন প্রান্তে জল, কোল্ড ড্রিঙ্কসের দোকানে বাড়ছে ভিড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে।

 

View this post on Instagram

 

A post shared by Faiz Muhammad (@faizsailor)

আরও পড়ুন: ভালো দাম পেতে নতুন পদ্ধতি অবলম্বন আম চাষীদের , আমের গায়ে পরানো হচ্ছে “নাইটি”

উত্তরপ্রদেশের একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝাঁসি, আগ্রা এবং প্রয়াগরাজ-সহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতেই ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে এক ব্যক্তি নিজের ছাদের ওপর সর্ষের তেল ঢেলে তার মধ্যে একটি ডিম ভেঙে দেন। কিছুক্ষন পর দেখা যায়, ডিমটি কিছুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ভিডিওটি শেয়ার করেছেন @faizsailor নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। তাঁর দাবি, তিনি উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার বাসিন্দা। ওই অঞ্চলে দুপুরের তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে বলে জানা গিয়েছে। ভিডিওটি ঘিরে নেটদুনিয়ায় মজার মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘এবার গ্যাস সিলিন্ডারের খরচ বাঁচবে।’ আবার কেউ বলেছেন, ‘ বিকেলে বাইরে বের হওয়া মানেই যেন নিজেকে ওভেনে ঢুকিয়ে দেওয়া। ভয়াবহ গরমের মধ্যেও এই ভিডিও মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি

কাঁচরাপাড়া-হালিশহর পুরসভায় তৃণমূলের ভাঙন প্রকাশ্যে, ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর

ভালো দাম পেতে নতুন পদ্ধতি অবলম্বন চাষীদের , আমের গায়ে পরানো হচ্ছে “নাইটি”