আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী দু’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ ।কিছুক্ষণের মধ্যেই কলকাতায় বৃষ্টি ও সঙ্গে ঝড়ো হাওয়া বইবে।সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি দুর্যোগ হতে পারে হাওড়া, হুগলি ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে দমকা হওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)। সন্ধ্যের মধ্যেই ভারী বৃষ্টি শুরু হবে। তার সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। বজ্রপাত ও ঝড়ো হওয়া শুরু হলে সাধারণ নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে।তবে আগামী এক সপ্তাহ অর্থাৎ টানা সাত দিন দক্ষিণবঙ্গে(South Bengal) গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

১৯ থেকে ২০ মে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় – বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।ঝড় – বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে নদিয়া, বাঁকুড়া ,ঝাড়গ্রাম ,পুরুলিয়া,ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বাদবাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২০মে’র পর থেকে দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ।বিশেষ করে বীরভূম, নদিয়া ,মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে এই পরিস্থিতি তৈরি হবে। প্রবল বজ্রপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। বৃষ্টিপাতের ফলে পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রীর আশেপাশে থাকার সম্ভবনা।

কলকাতা(Kolkata) ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী সাতদিন গরম ও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে থাকবে। সাত দিনের মধ্যে দুদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে।উত্তরবঙ্গে(North Bengal) ২০মে থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ।বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে।

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দিনদুপুরে মুখে সেলোটেপ লাগিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, উত্তাল ক্যানিং

প্রয়াত হরিদ্বারের ‘ভাণ্ডারা রাজা বাবা’, জানেন কে ছিলেন তিনি?

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও