পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান? NIA চার্জশিটে বিস্ফোরক তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ ২০২৫ সালের এপ্রিল মাসে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার তদন্তে বড়সড় বিস্ফোরক তথ্য সামনে আনল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগাঁও-এ ওই হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছিল। এবার এনআইএ-র চার্জশিটে দাবি করা হয়েছে, গোটা হামলার ছক কষা হয়েছিল পাকিস্তানে বসেই এবং হামলার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করছিল পাকিস্তানের জঙ্গিরা।

তদন্তে উঠে এসেছে, লস্কর-ই-তইবা (LeT) এবং তার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)-এর জঙ্গি সইফুল্লাহ ওরফে সাজিদ জাট ওরফে ‘লংড়া’ পাকিস্তানের লাহৌর থেকে হামলাকারীদের সরাসরি নির্দেশ দিচ্ছিল। বর্তমানে সে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছে। এনআইএ-র দাবি, হামলার দিনেও লাহৌর থেকে জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে অবস্থান, গতিবিধি এবং পালানোর রুট সম্পর্কিত তথ্য পাঠানো হচ্ছিল। চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, হামলার আগে ১৫ ও ১৬ এপ্রিল তিন জঙ্গি-ফয়সল জাট ওরফে সুলেমান, হাবিব তাহির ওরফে ছোটু এবং হামজা আফগানি বৈসরন উপত্যকা ও আশপাশের এলাকায় রেকি চালায়। পর্যটকদের চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরই হামলার পরিকল্পনা চূড়ান্ত হয়।  এনআইএ জানিয়েছে, নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া অন্তত দুটি মোবাইল ফোন পাকিস্তান থেকে কেনা হয়েছিল। একটি ফোন লাহৌরের কায়েদ-এ-আজম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ঠিকানায় পাঠানো হয়েছিল, অন্যটি কেনা হয় করাচির শাহরা এলাকা থেকে।

আরও পড়ুনঃ ‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা 

হামলার পর TRF প্রথমে টেলিগ্রাম চ্যানেল ‘কাশ্মীর ফাইট’-এ দায় স্বীকার করলেও আন্তর্জাতিক চাপ বাড়তেই তারা দাবি করে, চ্যানেলটি হ্যাক করা হয়েছিল। এনআইএ-র মতে, সেটিই ছিল পাকিস্তানের ‘ফলস ফ্ল্যাগ’ তত্ত্ব ছড়ানোর চেষ্টা। এই হামলার পরই ভারত শুরু করে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভিতরে লস্করের একাধিক ঘাঁটি ধ্বংস করে দেয় নির্ভুল গ্লাইড বোমা, ড্রোন ও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র হামলায়। ভারতীয় সেনার পাল্টা অভিযানে পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামোও বড়সড় ক্ষতির মুখে পড়ে।

পাকিস্তানের হয়ে গোপনে গুপ্তচরবৃত্তির অভিযোগ, এনআইএ’‌র জালে কলকাতার বাসিন্দা

ফলতায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ, কী বলছেন ভোটাররা?

চন্দ্রনাথ হত্যায় সুপারির টাকার সূত্র ধরে মাস্টারমাইন্ডের খোঁজে তদন্তকারীরা

দিনে মাত্র ৫ মিনিট ব্যায়ামেই কমতে পারে মৃত্যুর ঝুঁকি, দাবি চিকিৎসকদের

জমির জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েই স্ত্রীকে ছেড়ে প্রেমিকার সঙ্গে পালালেন যুবক

‘টাকা দেব না’, বন্দুক উঁচিয়ে পেট্রোল পাম্পে ২ যুবকের তাণ্ডব, তারপর…

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ইরানের তেলবাহী জাহাজে আমেরিকার আচমকা অভিযান

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

একা লখনউ ভ্রমণের পরিকল্পনা? এই ৫টি অভিজ্ঞতা মিস করলে পস্তাবেন

মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি

মাত্র ৪,৯৯৯ টাকায় পুরনো টিভি হবে স্মার্ট! Amazon নিয়ে এল Fire TV Stick HD