গায়ের রঙ কালো বলে নির্যাতন! ছাদ থেকে পড়ে গৃহবধূর রহস্যমৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আজকের পর হয়তো আর তোমাদের সঙ্গে কথা বলতে পারব না’, কান্নাভেজা গলায় দিদিকে এই কথাগুলো বলেছিলেন তরুণী গৃহবধূ। কয়েক ঘণ্টা বাদেই আসে মৃত্যুর খবর। পশ্চিম দিল্লির ইন্দ্রপুরীত তিন তলা থেকে পড়ে মৃত্যু হয় তরুণী গৃহবধূর। গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে শোকের ছায়া পরিবারে। পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, প্রায় চার বছর আগে বীণার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের পক্ষ থেকে বিভিন্ন দাবি এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠতে থাকে। মৃতার বাবা-মায়ের অভিযোগ, বীণার স্বামী রাজু এবং দুই দেওর নিয়মিত তাঁকে মারধর করতেন। এমনকি এক দেওর তাঁর গায়ের রঙ নিয়ে কটাক্ষ করে বলত, ‘তুমি কালো, কিন্তু আমার স্ত্রী হবে খুব সুন্দর।’ পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বীণা তাঁর দিদিকে ফোন করে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তাঁকে মারধর করা হচ্ছে এবং বলেন, ‘হয়তো আজকের পর আর তোমাদের সঙ্গে কথা বলতে পারব না।’ নিজের ছয় মাসের সন্তানকে দেখাশোনা করার অনুরোধও করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ফোনটি কেটে যায়। তাঁর দেওর ফোন করে তরুণী গৃহবধূর পরিবারকে জানান যে বীণা ছাদ থেকে পড়ে গিয়েছেন। তৎক্ষণাৎ বীণার পরিবার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান? NIA চার্জশিটে বিস্ফোরক তথ্য

পশ্চিম দিল্লি পুলিশ সুত্রে খবর, অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী ও এক দেওরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করছেন এসডিএম। এটি খুন, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু-তা তদন্তের পর স্পষ্ট হবে। তবে শোকাহত পরিবারের দাবি, যৌতুকের লোভ এবং অপমানের জেরেই তাঁদের মেয়ের জীবন কেড়ে নেওয়া হয়েছে।

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা

‘‌অনেক শুনেছিলাম, ধুরন্ধর নাকি! সে কোথায় গেল?’‌ জাহাঙ্গিরকে খোঁচা দিলীপের

ঘর-সংসার ছেড়ে আচমকা আশ্রমবাসী প্রশান্ত কিশোর, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

গল্ফ কোর্সে হালকা মেজাজে দিলীপ ঘোষ, স্ট্রোক নিতেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি অনুরাগীদের

দিল্লিতে বন্ধ ঘরে মিলল মা ও ছেলের রক্তাত্ত দেহ, চাঞ্চল্য এলাকাজুড়ে

‘ধুরন্ধর’ গায়িকার কনসার্টে ধুন্ধুমার কাণ্ড, ব্যারিকেড ভেঙে চরম দুর্ঘটনা, ভাইরাল ভিডিও

প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, পুলিশের জালে ডানকুনির কাউন্সিলর

শাশুড়ির শেষকৃত্যে গিয়ে কুমিরের শিকার হলেন জামাই, ২০ ঘণ্টা ধরে চলছে তল্লাশি

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানের হয়ে গোপনে গুপ্তচরবৃত্তির অভিযোগ, এনআইএ’‌র জালে কলকাতার বাসিন্দা

ফলতায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ, কী বলছেন ভোটাররা?

চন্দ্রনাথ হত্যায় সুপারির টাকার সূত্র ধরে মাস্টারমাইন্ডের খোঁজে তদন্তকারীরা