‘টাকা দেব না’, বন্দুক উঁচিয়ে পেট্রোল পাম্পে ২ যুবকের তাণ্ডব, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের বারাণসীর এক শান্ত সন্ধ্যা মুহূর্তেই যেন রূপ নিল অপরাধভিত্তিক কোনো ওয়েব সিরিজের দৃশ্যে। পেট্রোল পাম্পের কর্মীরা তখন নিজেদের নিয়মিত কাজেই ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় নম্বর প্লেটবিহীন একটি বাইকে করে আসে দুই যুবক। বাইকে পেট্রোল ভরার পর কর্মচারী টাকা চাইতেই আচমকা বেরিয়ে আসে বন্দুক। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। ভয় দেখিয়ে বিনামূল্যে পেট্রোল নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। তবে সিনেমার মতো পরিকল্পনা বাস্তবে বেশিক্ষণ টেকেনি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে পুরো ঘটনা এবং শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে দুই যুবক।

ঘটনাটি উত্তর প্রদেশের বারাণসীর সিন্ধোরা থানা এলাকার গাডখারা গ্রামের একটি পেট্রোল পাম্পে ঘটেছে। জানা গিয়েছে, নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলে করে দুই যুবক পাম্পে আসে এবং স্বাভাবিকভাবেই তেল ভরতে বলে। কর্মচারী পেট্রোল ভরার পর দাম চাইলে অভিযুক্তদের একজন অন্যজনের কাছ থেকে একটি বন্দুক নিয়ে কর্মচারীকে ভয় দেখাতে শুরু করে। প্রাণের ভয়ে কর্মচারী আর বাধা দিতে পারেননি। এরপর টাকা না দিয়েই দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। পুরো ঘটনাটি পাম্পের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। পরে পেট্রোল পাম্পের কর্মচারী সিন্ধোরা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, অভিযুক্তরা স্থানীয় এলাকারই বাসিন্দা।

আরও পড়ুনঃ গায়ের রঙ কালো বলে নির্যাতন! ছাদ থেকে পড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পুলিশ শেষ পর্যন্ত  অপরাধী বিবেক ওরফে গোলু উপাধ্যায় এবং তার সহযোগী শনি সিংকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল এবং একটি অবৈধ বন্দুক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিবেকের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল