এবার কলেজ-বিশ্ববিদ্যালয়েও বাধ্যতামূলক ইউনিফর্ম, যোগী রাজ্যে বড় সিদ্ধান্ত

স্কুলের পরেও রেহাই নেই! এবার উচ্চশিক্ষাতেও চালু ইউনিফর্ম। অর্থাৎ জিন্স-টিশার্ট বা ইচ্ছেমতো পোশাক পরে আর কলেজ-বিশ্ববিদ্যালয়ের যাওয়া যাবে না ছাত্র-ছাত্রীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের পরেও রেহাই নেই! এবার উচ্চশিক্ষাতেও চালু ইউনিফর্ম। অর্থাৎ জিন্স-টিশার্ট বা ইচ্ছেমতো পোশাক পরে আর কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেনা ছাত্র-ছাত্রীরা। বিরাট সিদ্ধান্ত যোগী রাজ্যে। বুধবার (২০ মে) রাজভবনে বৈঠকে উত্তরপ্রদেশের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ে ইউনিফর্ম ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্যে নির্দিষ্ট ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। 

যদিও বর্তমানে উত্তরপ্রদেশের কিছু মহিলা কলেজে পোশাক বিধি চালু রয়েছে। পাশাপাশি বেসরকারি কলেজেও পড়ুয়াদের জন্যে ইউনিফর্ম চালু রয়েছে। তবে নতুন আদেশ অনুযায়ী, এবার থেকে উত্তর প্রদেশের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে পজন্দের রঙ এবং নকশার ইউনিফর্ম চালু করতে হবে। সুতরাং পড়ুয়ারা আর নিজের ইচ্ছেমতো পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না। সভায় রাজ্যপাল বলেছেন, এই পোশাকবিধি চালু হলে শিক্ষার্থীদের মধ্যে আর বৈষম্য বা সামাজিক পার্থক্য থাকবে না। পোশাক নিয়েও কোনও বিড়ম্বনা থাকবেনা। এছাড়াও সভায় লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এক শিক্ষকের দ্বারা ছাত্রীর হেনস্থার বিষয়টি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল।

জানিয়েছেন শিক্ষকরা এমন করলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হবে। যথা সময়ে শিক্ষককে ক্লাস নিতে যেতে হবে। ছাত্র ছাত্রীদেরও সমস্ত ক্লাসে উপস্থিত থাকতে হবে। এছাড়া একই সভায় ছাত্রীদের কর্মসংস্থানমুখী করার জন্যে বিশ্ববিদ্যালয়গুলিতে বৃত্তিমূলক কোর্স চালু করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। যাতে তাঁদের মধ্যে আত্মনির্ভরশীল হওয়ার প্রবণতা জাগবে। বিশেষ করে, তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে বিউটিশিয়ান প্রশিক্ষণ, মেহেন্দি, কলকা আঁকা, হিসাববিজ্ঞান এবং বাজরা-ভিত্তিক খাবার তৈরির মতো কোর্স চালু করারও নির্দেশ দিয়েছেন। এর ফলে ছাত্রীরা নিজেরাই কোনও স্ব-কর্মসংস্থান খুলতে পারবেন। পাশাপাশি মহিলা কলেজগুলোর ছাত্রাবাসের অবস্থার উন্নতি এবং ছাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন।

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার