শান্তনু সিনহা-দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

Share:

নিজস্ব প্রতিনিধি: কান্দি পুরসভার অন্তর্গত ৮ নং ওয়ার্ডের জেমো বিশ্বাসপাড়াতে বাড়ি শান্তনু সিনহা বিশ্বাসের। ইডি সূত্রে জানা গিয়েছে, ২.৫ কোটি টাকা খরচ করে তাঁর নতুন করে বাড়ি নির্মাণ করেছেন সম্প্রতি। বর্তমানে সেই রাজকীয় বাড়িটি তালাবন্ধ। তাঁর বোন কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান গৌরী সিনহা বিশ্বাস। ২.৫ কোটি টাকা কুলি এলাকায় বাড়ি দাউদ শেখ নামের এক ঠিকদার ব্যাঙ্কের মাধ্যমে দিয়েছেন বলেই জানা গিয়েছে। যার তদন্ত শুরু করেছে ইডি। কিন্তু কোথা থেকে এলো এই বিপুল অর্থ যা ভাবাচ্ছে আধিকারিকদের।

পাশাপাশি, ইডির তদন্তে উঠে আসে আরও এক চাঞ্চল্যকর বিষয়। কলকাতা পুলিশের ডিসি তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের ছেলের ফার্মাসিস্ট অ্যাকাউন্টে আড়াই কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। এই লেনদেনের সূত্র ধরেই তদন্তকারীদের নজরে আসেন মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি এলাকার বাসিন্দা দাউদ শেখ।

আরও পড়ুন-গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

কিন্তু দাউদ শেখ জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। তিনি এত টাকা দেননি। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে কাজ করেছিলেন, সেই সুবাদে তিনবারে তাঁর প্রাপ্য পারিশ্রমিকটুকু নিয়েছিলেন। সম্পূর্ণ মিথ্যে খবর রটানো হয়েছে। ইতিমধ্যে ইডি তাঁকে টানা ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন। রামরামপুরে অবস্থিত তাঁর একটি কারখানাও রয়েছে। সেখানেই পেপার ব্লক তৈরি করা হয়। নিত্যদিন কাজ করেন শ্রমিকরা। যদিও তাঁর দাবি,  ঋণ নিয়ে চলে এই ব্যবসা। আমি ইডিকে সব তথ্য দিয়ে এসেছি। এই আর্থিক লেনদেনের সঙ্গে আমি কোনওভাবেই যুক্ত নই।

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

২৫ মে থেকে কলকাতা জুড়ে সৌরভের বায়োপিকের শুটিং, রাজকুমার আসছেন?

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

আরও এক মাস রাজ্যেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

একধাক্কায় সস্তা সোনা-রুপো, জেনে নিন আজকের রেট

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প