যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-আমেরিকার যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে পাকিস্তান। ইসলামাবাদে একাধিকবার বৈঠকের আয়োজন করা হলেও তাতে লাভের লাভ কিছুই হয়নি। তবে চেষ্টা জারি রেখেছে শাহবাজ শরিফের দেশ। দুই দেশের মধ্যে যুদ্ধ থামানোর প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে ফের ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।   

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা (আইএসএনএ) এক বিশেষ প্রতিবেদনে মুনিরের তেহরান সফরের  তথ্য নিশ্চিত করেছে।  বৃহস্পতিবার (২১ মে) ইরানের উদ্দেশ্যে রওনা দেবেন মুনির। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তেহরান সফরকালে পাকিস্তানের সেনাপ্রধান ইরানের শীর্ষস্থানীয় উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। জানিয়ে রাখা ভালো, মুনিরের আগে বুধবার (২০ মে) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার হঠাৎ করেই তেহরানে পৌঁছেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নকভির এই ঘনঘন সফরের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনাকে বাস্তবায়িত করা।

আরও পড়ুন: জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন জেলাশাসক সহ আধিকারিকরা

উল্লেখ্য, এর আগেও পাক সেনাপ্রধান ইরানে গিয়েছিলেন। সেখান থেকেই ইরানের দেওয়া বার্তা নিয়ে পৌঁছে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারে। যদিও মুনিরের হাত দিয়ে পাঠানো ইরানের বার্তায় রাজি হয়নি আমেরিকা। তারপরেই ইসলামাবাদে আয়োজিত বৈঠক ফের ভেস্তে গিয়েছিল । বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন খব দ্রুত ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে চলেছে। তবে এটাও সতর্ক করে জানিয়েছেন যদি আমেরিকার প্রস্তাব তেহরান না মানে তাহলে আরও বড় আক্রমণ হতে পারে।

আচমকাই বন্ধ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম! বিপাকে সাদার্ন সমিতি

সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের শিকার সারা, শচিন-কন্যার চোখে কারা অপরাধী?

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

৫৬ দিনে লন্ডন থেকে বাইকে লাহোরে পৌঁছলেন এই মহিলা, হতবাক নেটদুনিয়া

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

জেলে বসেই রোহিতের বাড়িতে গুলি চালানোর ছক গ্যাংস্টার আনমোল বিষ্ণোইয়ের

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, একমাস মেয়াদ বাড়ল কেন?