NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট-ইউজি ২০২৬-এ কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। শুধুমাত্র কয়েকটি প্রশ্ন প্রকাশ্যে চলে আসে, শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে আজ, বৃহস্পতিবার এমনটাই জানাল এনটিএ। পুরো বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত করছে, পুরো সত্যিটা দ্রুত সামনে আসবে বলেও কমিটিকে জানিয়েছেন এনটিএ-এর প্রধান অভিষেক সিং। নিট-ইউজি ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত ৩ মে-র পরীক্ষা বাতিল হয়ে যায়। গোটা দেশজুড়ে তীব্র ক্ষোভ দেখা যায়। বিষয়টি সামলাতে আসরে নামেন খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছিলেন, ‘গাফিলতি হয়েছে। তাই নিট-ইউজি বাতিল করা হয়েছে। আগামী ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হবে। সামনের বছর থেকে গোটা পরীক্ষাটিই চলে যাবে অনলাইনে। কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে।’,

আরও পডুন: ইবোলা আতঙ্কে স্থগিত ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

গোটা বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত করলেও পড়ুুয়াদের মধ্যে ক্ষোভ প্রশমিত করতে বিশেষ দায়িত্ব দেওয়া হয় শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে। সেই কমিটির সামনেই এদিন শিক্ষা মন্ত্রকের সচিবের সঙ্গে হাজিরা দিয়েছিলেন জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা National Testing Agency (এনটিএ)-র প্রধান। তাতেই তিনি প্রশ্নপত্র ফাঁস হয়নি বলেই স্পষ্ট জানান। তিনি আরও বলেন, কোথা থেকে কীভাবে এই প্রশ্নগুলি প্রকাশ্যে এসেছে তা ধরা গিয়েছে। তদন্ত চলছে। সূত্রের খবর, রাজস্থান থেকে নিটের প্রশ্ন প্রকাশ্যে চলে আসে। সেখান থেকেই তদন্তের সূত্রে ৪৫ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, পরীক্ষার আগে তথাকথিত ‘গেস পেপার’ বা সম্ভাব্য প্রশ্নের একটি কপি ছড়িয়ে পড়ে, যা মূল প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায়। এই ঘটনার উৎস খুঁজে বের করতে সিবিআই তদন্ত চালাচ্ছে।

স্বামীর গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছেলে

‘সম্মান দেখিয়ে কথা বলুন’, আঙুল উঁচিয়ে রেফারিকে শাসালেন মেসি

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

বাড়ি বদলালেই গ্যাস নিয়ে দুশ্চিন্তা নয়! জেনে নিন LPG কানেকশন ট্রান্সফারের নতুন নিয়ম

‘ধর্ষণ করেছে বাবা’, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর

১০ জনের সুই‍ৎজারল্যান্ডকে হারাতে কালঘাম ছুটল মেসিদের

ফ্যাটি লিভারের চিকিৎসায় বড় সাফল্য! নতুন ওষুধে ওজন না কমিয়েও মিলতে পারে সুস্থ লিভার

রান্নাঘরের কল থেকে লাগাতার জল চুঁইয়ে পড়ছে? সংসারে বড় বিপদ ডেকে আনছেন

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

১৫ জুলাই ভারতে আসছে Motorola Edge 70 Max, লঞ্চের আগেই প্রকাশ্যে একাধিক ফিচার

প্রকৃতি আর রোমাঞ্চের মেলবন্ধন, ঘুরে আসুন হিমালয়ের কোলে শান্তির ঠিকানা পোখরা

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে