৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি:  আর জি কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল কলকাতা পুরসভা। আর জি করের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ ও তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের যৌথ মালিকানায় তৈরি বাড়ির ছাদের বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে আগামী ৪৫ দিনের মধ্যে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। আর জি কর কাণ্ডের পর থেকেই সন্দীপ ঘোষের ৩৩ নম্বর ওয়ার্ডের ৮৩ নম্বর বদন রায় লেনের ঠিকানার বাড়িটিকে ঘিরে নানা প্রশ্ন তুলেছিল কলকাতা পুরসভা। ওই বাড়ির ছাদে ও দোতলায় রয়েছে বেআইনি নির্মাণ। এই বিষয়ে ২০২৪ সালের ৩০ অক্টোবর সন্দীপ ঘোষকে একটি চিঠিও দিয়েছিল পুরসভার বিল্ডিং বিভাগ। তারপরে যদিও কোনও অজ্ঞাতকারণে চুপ করেছিল কেএমসি। তবে এবার রাজ্যে পালাবদল হতেই নড়েচড়ে বসেছে পুরসভা।

আরও পডুন: পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

জানা গিয়েছে, বিল্ডিং রুলস ২০০৯-এর ১৩৩ এবং ১৩৪ নম্বর ধারা লঙ্ঘন করার অভিযোগে সন্দীপ ঘোষ ও তার স্ত্রীয়ের বিরুদ্ধে পুরসভার ৪০০(১) এবং ৪১৬ নম্বর ধারায় ডিমোলিশন বা ভেঙে ফেলার মামলা শুরু করা হয়। চলতি মাসের ১৪ তারিখে কলকাতা পুরসভার স্পেশাল অফিসার (বিল্ডিং) এস বোরালের এজলাসে এই মামলার চূড়ান্ত শুনানি হয়। শুনানির সময়ে অভিযোগকারী এবং অভিযুক্ত পক্ষ, দু’জনেই উপস্থিত ছিলেন। সেখানে অভিযোগকারী স্পষ্ট দাবি করেন যে, কোনওভাবেই যেন ছাদের এই বেআইনি নির্মাণ রাখার অনুমতি না দেওয়া হয়। তারপরেই নোটিস দেওয়া হয় সন্দীপ ঘোষকে।

কলকাতা পুরসভা সূত্রে খবর, সন্দীপের বাড়ির ছাদে অনুমতি ছাড়াই প্রায় ৫.৪২৫ বর্গমিটার এলাকাজুড়ে এবং ২.০৫ মিটার উচ্চতার একটি নতুন কাঠামো তৈরি করা হয়েছিল। ছাদের উপর লিফটের মেশিন রুমে যাওয়ার জন্য নকশাবহির্ভূত একটি লোহার ঘোরানো সিঁড়ি বসানো হয়েছিল। এছাড়াও, দোতলায় যেখানে দরজা থাকার কথা, সেটা বন্ধ করে সেখানে বেআইনিভাবে নতুন ইটের দেওয়াল তুলে দেওয়া হয়েছে। এই সমস্ত বেআইনি ও নকশাবহির্ভূত নির্মাণ ভাঙতেই কড়া নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা।

রাজ্যে পালাবদলের পর দখলদারি ও বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনিয়ম হলেই কাউকে রেয়াত নয় বলেই সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সেইমতো কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা।

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান